হোম > খেলা

ওয়ানডেতে অলরাউন্ডারদের ‘রাজা’ সিকান্দার

স্পোর্টস ডেস্ক

ব্যাটে-বলে যেভাবে আলো ছড়িয়ে যাচ্ছিলেন, তাতে অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে সিকান্দার রাজার রাজত্ব প্রত্যাশিতই ছিল। অবশেষে প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন জিম্বাবুয়াইন তারকা। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে আলো ছড়িয়েই রাজত্ব পেয়েছেন সিকান্দার। এর আগে সিকান্দার সর্বোচ্চ দ্বিতীয় স্থানে ছিলেন ২০২৩ সালের ডিসেম্বরে।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের সিরিজে যথাক্রমে ৯২ ও ৫৯ রানের দুটো ইনিংস খেলেছেন সিকান্দার। আর তাতেই তার রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৩০২, টপকে গেছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই (২৯৬) ও মোহাম্মদ নবীকে (২৯২)। ওমরজাই এখন দুইয়ে, নবী আছেন তিনে। তালিকার চারে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ (২৪৯)।

ব্যাটারদের র‍্যাংকিংয়েও বড় লাফ দিয়েছেন সিকান্দার। ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার শ্রীলঙ্কার বিপক্ষে খেলা সর্বশেষ দুই ওয়ানডেতে ১৫১ রান করে ৯ ধাপ এগিয়ে অবস্থান করেছেন ক্যারিয়ার সেরা ২২ নম্বরে। এখানে শীর্ষে আছেন শুভমান গিল। এক ধাপ এগিয়ে বোলারদের র‍্যাংকিংয়ে সিকান্দারের অবস্থান ৩৮তম। বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজ।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ স্থানে আছেন ওপেনার তানজিদ হাসান। ৮ ধাপ এগিয়ে তার বর্তমান অবস্থান ৩৬তম। টি-টোয়েন্টিতে বোলারদের মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ স্থানে মোস্তাফিজুর রহমান। তিনি আছেন ১২ নম্বরে।

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা