হোম > খেলা

নতুন চুক্তিতে নেই জাহানারা

স্পোর্টস রিপোর্টার

ছেলেদের পর মার্চের ১ তারিখ থেকে শুরু হয়েছে নারী ক্রিকেটারদের নতুন চুক্তি। আগামী এক বছরের জন্য হওয়া এই চুক্তিতে নেই জাহানারা আলমের নাম। মূলত জাহানারা নিজেই কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে। এমনটাই জানিয়েছে বিসিবির নারী উইংয়ের এক কর্মকর্তা।

গত বছরের কেন্দ্রীয় চুক্তির মাঝপথে সিডনি ক্রিকেট ক্লাবের ডাকে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান জাহানারা আলম। সে সময় তিনি জানান, মানসিকভাবে ফিট না থাকায় তিনি আপাতত ক্রিকেট থেকে দূরে থাকবেন। অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়ে বিসিবিকে কেন্দ্রীয় চুক্তি থেকে তার নাম সরানোর জন্য অনুরোধ করেন জাহানারা। তখন অবশ্য তাকে কেন্দ্রীয় চুক্তিতে রেখেছিল বিসিবি। তবে নতুন করে হওয়া কেন্দ্রীয় চুক্তিতে আর তাকে রাখা হয়নি।

নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির নিয়ম অনুযায়ী ক্রিকেটারদের বাধ্যতামূলক ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে হবে। তবে সদ্য শেষ হওয়া লিগে খেলেননি জাহানারা। তখনই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছিল- সে সময় জানান যায়, নিজেকে প্রত্যাহার করে নেওয়ার জন্য আগে থেকেই চিঠি দিয়ে রেখেছিলেন এই ডানহাতি পেসার।

মেসিময় মাইলফলকের ম্যাচ!

মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

হালান্ডের জোড়া গোলে নরওয়ের বড় জয়

এমবাপ্পের রেকর্ডে ফ্রান্সের উড়ন্ত শুরু

আজ বাংলাদেশের মেয়েদের অস্ট্রেলিয়া পরীক্ষা

টি-টোয়েন্টি সিরিজেও আত্মবিশ্বাসী বাংলাদেশ

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে শিরোপা মিশন শুরু আর্জেন্টিনার

টিভির পর্দায় ফুটবল বিশ্বকাপসহ বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি

এন্দ্রিক বিতর্কে পাশে রোনালদো

বিশ্বকাপে ব্যক্তিগত জেট ব্যবহারে বিতর্কে ফিফা সভাপতি