হোম > খেলা

সালাহর জোড়া গোলে লিভারপুলের তিনে তিন

স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের সবশেষ ম্যাচে বোর্নমাউথকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। অল রেডদের হয়ে দুটি গোলই করেন মোহাম্মদ সালাহ। এ নিয়ে ইংল্যান্ডের শীর্ষ লিগে টানা ৩ জয় তুলে নিলো মার্সিসাইডের ক্লাবটি।

এই জয়ে শিরোপা পুনরুদ্ধারের মিশনে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল লিভারপুল। ২৩ ম্যাচে ১৭ জয়ে তাদের সংগ্রহ ৫৬ পয়েন্ট। ৪৭ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে আর্সেনাল। সমান পয়েন্ট পেলেও গোলগড়ে পিছিয়ে থেকে তিনে আছে নটিংহাম ফরেস্ট।

ভাইটালিটি স্টেডিয়ামে ম্যাচের ৩০ মিনিটে লিড নেয় লিভারপুল। প্রতিপক্ষের ডি বক্সে ডাচ তারকা ফুটবলার কোডি গাকপো ফাউলের শিকার হলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিকে গোল করতে কোনো ভুল করেননি সালাহ। ৭৫ মিনিটে দ্বিতীয় এবং শেষ গোল করেন মিশরীয় ফরওয়ার্ড। সতীর্থ কার্টিস জোন্সের কাছ থেকে বল পেয়ে চমৎকার এক শটে জালের ঠিকানা খুঁজে নেন সালাহ।

চলমান প্রিমিয়ার লিগে এটা সালাহর ২১তম গোল। গোলদাতার তালিকার শীর্ষে আছেন তিনি। দুইয়ে আছেন আর্লিং হাল্যান্ড। ১৮ গোল করেছেন ম্যানসিটির নরওয়েজিয়ান তারকা স্ট্রাইকার।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা