হোম > খেলা

কলম্বোতে জয়ে ফিরল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

প্রথম ওয়ানডে হেরে পিছিয়ে পড়েছিল ইংল্যান্ড। তবে ঘুরে দাঁড়াতে দেরি করল না সফরকারী দলটি। দ্বিতীয় ওয়ানডেতেই ছিনিয়ে নিলো জয়। কলম্বোতে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারাল ৫ উইকেটে। ২২ বল হাতে রেখে পাওয়া এ জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ এ সমতায় ফিরল ইংলিশরা।

শুরুতে ব্যাটিংয়ে নেমে ২১৯ রানের পুঁজি গড়ে লঙ্কানরা। অধিনায়ক চারিথ আসালঙ্কা (৪৫) মিস করেন ফিফটি। তার সঙ্গে দলীয় স্কোরে ৪০ রান যোগ করেন ধনাঞ্জয়া ডি সিলভা।

লক্ষ্য তাড়া করতে নেমে হাফসেঞ্চুরির দেখা পান জো রুট। ৯০ বলে ৫ বাউন্ডারিতে ৭৫ রানের ইনিংস খেলেন রুট। বল হাতে নেন দুই উইকেট নিয়ে বনে যান ম্যাচসেরা। অধিনায়ক হ্যারি ব্রুকের ব্যাট থেকে আসে ৪২ রান। বেন ডাকেট এনে দেন ৩৯ রান। আর ৩৩ রানে অপরাজিত থেকে যান জস বাটলার।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা: ২১৯, ৪৯.৩ ওভার (ধনাঞ্জয়া ৪০, আসালাঙ্কা ৪৫; ওভারটন ২/২১, রশিদ ২/৩৪ ও রুট ২/১২)।

ইংল‍্যান্ড: ২২৩/৫, ৪৬.২ ওভার (ডাকেট ৩৯, রুট ৭৫, ব্রুক ৪২, বাটলার ৩৩*; ধনাঞ্জয়া ২/৩৭ ও ভ‍্যান্ডারসে ২/৪৫)।

ফল: ইংল‍্যান্ড ৫ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: জো রুট।

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা