এশিয়া কাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানকে হারিয়েছে স্বাগতিক আরব আমিরাত। আবুধাবির শেখ জায়দে ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ৪২ রানে জিতেছে মুহাম্মদ ওয়াসিমের দল।
টস হেরে ব্যাট করতে নেমে আলিসান শারাফু ও ওয়াসিমের ফিফটিতে ভর করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭২ রান করে আমিরাত। জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৮.৪ ওভারে ১৩০ রানেই গুটিয়ে যায় ওমান। তাদের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন আরিয়ান বিশৎ।
আমিরাতের পক্ষে ২৩ রান দিয়ে সর্বোচ্চ চার উইকেট নেন জুনায়েদ। দুটি করে উইকেট নেন জাওয়াদুল্লাহ ও হায়দার।
সংক্ষিপ্ত স্কোর
আরব আমিরাত : ২০ ওভারে ১৭২/৫ (ওয়াসিম ৬৯, শারাফু ৫১, জোহাইভ ২১; জিতেন ২/২৪, হাসনাইন ১/৩৪)
ওমান ; ১৮.৪ ওভারে ১৩০/১০ (আরিয়ান ২৪, যতিন্দর ২০, বিনায়েক ২০; জুনাঈদ ৪/২৩, জাওয়াদুল্লাহ ২/১৮, হায়দার ২/২২)
ফল : সংযুক্ত আরব আমিরাত ৪২ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : আলিশান শারাফু।