হোম > খেলা

চীনে হবে জাতীয় হকি দলের প্রস্তুতি

স্পোর্টস রিপোর্টার

এশিয়ান গেমস হকি সামনে রেখে জার্মানিতে অনুশীলন ক্যাম্প গড়তে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু ভিসা জটিলতার কারণে জার্মানি যাওয়া হয়নি হকি দলের। জার্মানি যেতে না পারলেও চীনে প্রস্তুত হবে তারা। এরই মধ্যে এশিয়ান কাপ খেলতে অনূর্ধ্ব-২০ ছেলে ও নারী দল চীনে রয়েছে। এবার এশিয়ান গেমসের চূড়ান্ত প্রস্তুতির জন্য চীন যাচ্ছে জাতীয় হকি দল। সেখানে ছয়টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচগুলো খেলে নিজেদের অবস্থান বুঝতে পারবে দল।

আজ রাতে চীনের বিমান ধরবেন মোহাম্মদ আশরাফুলরা। চীনের বিপক্ষে প্রথম তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে কোচ গেরহার্ড পিটারের দল। এরপর বাকি তিনটি ম্যাচ প্রদেশ দলের বিপক্ষে খেলবে তারা। তবে চীনে যেতে পারছেন না অভিজ্ঞ খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি। দীর্ঘদিন পর দলে ফেরা এই তারকা খেলোয়াড় জাপানের ভিসা পেতে দেশেই নিজেকে প্রস্তুত করবেন। চীন থেকে দেশে ফিরে এশিয়ান গেমস খেলার লক্ষ্যে জাপানের বিমান ধরবে বাংলাদেশ হকি দল।

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতেমা

ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ হচ্ছে!

ধন্যবাদ অধিনায়ক

পাকিস্তানের সাত ক্রিকেটার ও দুই কোচ ছাঁটাই!

হৃদয়ের ঝলমলে ডাবল সেঞ্চুরি

মেসির জন্য বাংলাদেশের ভালোবাসা

বিসিবির সাবেক পরিচালকসহ তিনজন সাময়িক নিষিদ্ধ

মেসির উত্তরাধিকার চিরকাল বেঁচে থাকবে: বেকহ্যাম

‘তোমার জন্য আমাদের অসীম ভালোবাসা’

‘তুমি আমাদের বিশ্বজয়ী করেছ, স্মৃতিতে থাকবে চিরকাল’