হোম > খেলা

জমকালো সংবর্ধনা পাচ্ছেন সাফজয়ীরা

স্পোর্টস রিপোর্টার

টানা দুইবার সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর এবার ফুটসালেও ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী দল। প্রথমবারের মতো আয়োজিত সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে তারা। গত রবিবার রাউন্ড রবিন পদ্ধতিতে হওয়া টুর্নামেন্টের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা।

সাত দলের সাফ ফুটসালে এমন অর্জনের পর দেশে ফিরে জমকালো সংবর্ধনাই পাচ্ছেন সাবিনা, কৃষ্ণা, সুমাইয়ারা। সাফ জয় করে আগামী ২৯ জানুয়ারি দেশে ফিরবে নারী ফুটসাল দল। দক্ষিণ এশিয়ান টুর্নামেন্টে আরেকটি সেরার মুকুট অর্জন করায় নারী দলকে তাদের চাওয়া মতোই বরণ করে নিদে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম আমার দেশকে বলেন, ‘আমরা একটা পরিকল্পনা করছি। তাদেরকে বলা হয়েছে, তারা কীভাবে চায় (সংবর্ধনা)। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’ গত দুটি সাফজয়ী দলকে ছাদখেলা বাসে সংবর্ধনা দেওয়া হয়েছিল। এবারও সেই রকম আয়োজন থাকবে কি না? ফাহাদ করিম বলেন, ‘তারা তো সংখ্যায় এবার কম। তারপরও তাদের যদি এমন চাওয়া থাকে তাহলে আমরা সেভাবেই আয়োজন করব।’

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা