হোম > খেলা

রিয়ালের প্রতিপক্ষ ম্যানসিটি

চ্যাম্পিয়নস ট্রফি

স্পোর্টস ডেস্ক

আর্লিং হালান্ড বনাম ভিনিসিয়ুস জুনিয়র

চ্যাম্পিয়নস লিগের প্লে অফের ড্রয়ের আগে সব দলের জন্যই ছিল দুটি করে সম্ভাব্য প্রতিপক্ষের নাম। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের জন্য সম্ভাব্য দুই দল ছিল সেল্টিক ও ম্যানচেস্টার সিটি। অন্যদিকে ম্যানচেস্টার সিটির দুই সম্ভাব্য প্রতিপক্ষ ছিল রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ।

সিটিজেনদের জন্য সম্ভাব্য তালিকায় দুটিই কঠিন প্রতিপক্ষ থাকলেও রিয়ালের জন্য ছিল একটি। তবে ড্র ভাগ্যে শেষ পর্যন্ত রিয়ালের প্রতিপক্ষ হয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি।


এ নিয়ে টানা চতুর্থ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। সবশেষবার কোয়ার্টার ফাইনালে সিটিজেনদের বিদায় করে সেমিফাইনালে উঠেছিল রিয়াল মাদ্রিদ।

৩৬ দলের চ্যাম্পিয়নস লিগে লিগ পদ্ধতির প্রথম রাউন্ডে শীর্ষ আটটি দল সরাসরি শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে। বাকি আট দল চূড়ান্তে প্লে অফ খেলবে লিগ পর্বে ৯ থেকে ২৪তম হওয়া ১৬টি দল।

প্লে অফে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারিতে। আগামী ১১ ফেব্রুয়ারি সিটিজেনদের আতিথ্য নেবে রিয়াল মাদ্রিদ। ফিরতি লেগে দুই দল মুখোমুখি হবে ১৮ ফেব্রুয়ারি।

ধামরাইয়ে অন্ধদের হাডুডু খেলা, চ্যাম্পিয়ন ঢাকা অন্ধ একাদশ

সান মারিনোর পথে বাংলাদেশ দল, প্রীতি ম্যাচের প্রস্তুতি শুরু

দক্ষিণ এশীয় উশু ফেডারেশনের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশের দিলু

আর্তেতার আক্ষেপ, ‘অনুশীলনে এজে কখনো মিস করে না’

গ্রুপ-সেরার লড়াইয়ে বাংলাদেশ-ভারত, জয়ের বিকল্প দেখছেন না বাটলার

ইউরোপ জয় উদযাপনে উত্তপ্ত প্যারিস, আটক ৪৫

তৃতীয় চ্যাম্পিয়নস লিগ জয়ের পরও ক্ষুধা মেটেনি এনরিকের

হাজারতম ওয়ানডেতে পাকিস্তানের জয়, অভিষেকেই ইতিহাস গড়লেন মিনহাস

পিএসজির শিরোপা অক্ষুণ্ণ, আর্সেনালের টাইব্রেকার দুঃখ

টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন পিএসজি