হোম > খেলা

দুই আউটের মাঝে সর্বোচ্চ রান এখন তিলকের

বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক

সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারেনি ভারত। দলের ২৬ রানের পরাজয়ের দিনে ব্যাট হাতে তিলক ভার্মাও আলো ছড়াতে পারেননি। ইংলিশ লেগি আদিল রশিদের বলে বোল্ড হওয়ার আগে খেলেন ১৪ বলে ১৮ রানের ইনিংস। এরপরও দিনটি স্মরণীয় হয়ে থাকবে তার ক্রিকেট ক্যারিয়ারে। কারণ এদিন দারুণ একটি রেকর্ড গড়েন তিনি।

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দুই আউটের মাঝে সর্বোচ্চ রান করার রেকর্ড এখন তিলকের দখলে। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ১৮ রানে আউট হওয়ার আগে চারটি অপরাজিত ইনিংস খেলেন এই তরুণ ব্যাটার। তার এই ইনিংসগুলো ছিল ১০৭*, ১২০*, ৭২* ও ১৯* রানের। অর্থ্যাৎ সব মিলিয়ে ছোট সংস্করণের দুই আউটের মাঝে ৩৩৬ রান করলেন তিলক।

সবশেষ ৫ টি-টোয়েন্টিতে ৩৩৬ রান করতে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সমান ২টি করে ম্যাচ অপরাজিত থাকেন তিলক। তার অপরাজিত সেঞ্চুরি দুটি আসে প্রোটিয়াদের বিপক্ষে।

আগের রেকর্ডটি ছিল মার্ক চ্যাপম্যানের দখলে। টি-টোয়েন্টি ক্রিকেটে দুই আউটের মাঝে ২৭১ রান করেন নিউজিল্যান্ডের এই তারকা ব্যাটার। পাকিস্তানের বিপক্ষে ৪ ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১ ম্যাচ অপরাজিত থেকে এই রান করেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেই চাপম্যানের রেকর্ড ভেঙে দেন তিলক। পরের ম্যাচ দুটিতে নিজেকে আরেকটু দূরে নিয়ে গেলেন এই উঠতি তারকা। টি-টোয়েন্টিতে দুবার আউটের মাঝে চ্যাপম্যানের থেকে ৬৫ রান বেশি করলেন তিলক।

এই তালিকার তিন ও চারে আছেন শ্রেয়াশ আইয়ার ও অ্যারন ফিঞ্চ। টি-টোয়েন্টিতে দুবার আউট হওয়ার আগে সমান ২৪০ রান করেন তারা।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা