হোম > খেলা

ফেন্সিং ফেডারেশনের উদ্যোগে ‘জুলাই রেভুলেশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপ’

স্পোর্টস রিপোর্টার

জুলাই ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে ও তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘জুলাই রেভুলেশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৫’। আগামী ২৯ ও ৩০ আগস্ট শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে আয়োজিত হবে এই প্রতিযোগিতাটি। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব জানানো হয়।

জুলাই রেভুলেশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, আনসার ও ভিডিপি, বিজিবি, বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাব সমুহ। প্রতিযোগিতায় দলগত ইভেন্ট থাকছে না। ইপি, সেবার, ফয়েল-এই তিনটি ব্যক্তিগত ইভেন্টে নারী ও পুরুষ মিলিয়ে অংশ নেবে প্রায় ১৭৫ জন ফেন্সার।

ফেন্সিং ধীরে ধীরে দেশে জনপ্রিয় হয়ে উঠছে। সেই সঙ্গে আসছে সাফল্য। এ প্রসঙ্গে বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক বসুনিয়া এম আশিকুল ইসলাম বলেন, ‘তৃণমূলে ফেন্সিং ছড়িয়ে দিতে এবং খেলাটি দেশব্যাপী জনপ্রিয় করার লক্ষ্যে ঈশ্বরদীসহ উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে অনুশীলন ও ফেন্সিং চর্চার কার্যক্রম শুরু হয়েছে।’

‘২০১৯ কাঠমান্ডু দক্ষিণ এশিয়ান গেমসে একটি সোনা, তিনটি রুপা ও ৭টি ব্রোঞ্জ জিতেছিল ফেন্সিং। প্রথমবার অংশ নেওয়া ফেন্সিং দলের জন্য যা ছিল বড় সাফল্য। আগামী জানুয়ারিতে পাকিস্তানের দক্ষিণ এশিয়ান গেমসে আমরা এই পারফরম্যান্স ছাপিয়ে যেতে চাই। সেই লক্ষ্যে গত জুন থেকে মিরপুর ইনডোরে চলছে নিবিড় অনুশীলন। শিগগির ইরান ও দক্ষিণ আফ্রিকা থেকে আনতে যাচ্ছি দুজন বিদেশি কোচ। যাদের অধীনে দক্ষিণ এশিয়ান গেমসে বাংলাদেশ আরও বড় সাফল্য পাবে বলে আশা করি।’ - আরও যোগ করেন তিনি।

জুলাই রেভুলেশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপে পৃষ্ঠপোষকতা করেছে বিখ্যাত ব্র্যান্ড সুজুকি মোটর বাইক ও মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকা দৈনিক আমার দেশ। প্রতিযোগিতাটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল টোয়েন্টি ফোর।

প্রথম দিনের ২ সেশনেই রাবাদার ফাইফার

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট