খো খো বিশ্বকাপ
ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত খো খো বিশ্বকাপে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী দল। উভয় দলের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ পুরুষ দলের লড়াই শুরু হয় সকাল ১১টা ৪৫ মিনিটে। যেখানে ৫৬-২৪ পয়েন্টে জয়ী হয়েছে লাল সবুজ শিবির। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইদিল প্রামাণিক।
চার মিনিট ডিফেন্ড করে সেরা ডিফেন্ডার হয়েছেন রবিউল ইসলাম। পরবর্তী ম্যাচে আজ বিকেল ৫টা ১৫ মিনিটে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে নামবে বাংলাদেশ।
শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে বাংলাদেশ জিতেছে ৭৯-১৪ পয়েন্টে। ম্যাচসেরা নির্বাচিত হন রিতু রানী সাহা। সেরা এ্যাটাকার হয়েছেন সুরভী খাতুন। ২৪ পয়েন্ট অর্জন করেছেন তিনি। নিজেদের পরবর্তী ম্যাচে আগামীকাল বিকেল ৬টা ৩০ মিনিটে জার্মানির বিপক্ষে মাঠে নামবে মেয়েরা।