হোম > খেলা

ক্লাবগুলোর দাবি মেনে নিল বিসিবি, গঠনতন্ত্র সংস্কার কমিটি স্থগিত

স্পোর্টস রিপোর্টার

সংবাদ সম্মেলনে বিসিবির দুই পরিচালক মাহবুব আনাম ও ইফতেখার রহমান মিঠু

হঠাৎ করেই বোর্ড সভা ডেকেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হুট করে ডাকা এই বিসিবির এ বোর্ড সভা নিয়ে কৌতূহল ছিল সবার। সেই কৌতূহল মিটিয়ে বোর্ড। আজ শনিবার প্রায় সাড়ে চার ঘণ্টার সভা শেষে সংবাদ সম্মেলনে এসে বোর্ডের দুই পরিচালক মাহবুব আনাম ও ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটি স্থগিত করা হয়েছে। এর আগে গঠনতন্ত্র সংশোধন কমিটি বাতিলের দাবি তুলে সব ধরনের টুর্নামেন্ট বয়কট করেছিল ঢাকার ক্লাবগুলো। তাদের সেই দাবি মেনে কমিটি স্থগিত করেছে বোর্ড। এ ছাড়া বিসিবির স্ট্যান্ডিং কমিটিও পুনর্গঠন করা হয়েছে। পাশাপাশি আলোচনা হয়েছে বিপিএলের চলমান ইস্যুগুলো নিয়ে।

বোর্ডসভার আগে সবচেয়ে বেশি আলোচনায় ছিল বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটি নিয়ে কী সিদ্ধান্ত আসে সেটা। কারণ- কমিটি বাতিল না করলে ক্লাব ক্রিকেট মাঠে গড়াবে না এমন ঘোষণা দিয়ে রাখে ঢাকার ক্লাবগুলো। শেষ পর্যন্ত তাদের চাওয়া পূর্ণ করেছে বিসিবি। আপাতত স্থগিত করা হয়েছে বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটি। বিসিবি পরিচালক মাহবুব আনাম জানান, দেশের ক্রিকেটের সকল স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়ে গঠনতন্ত্র সংশোধন করা হবে। সেখানে ঢাকার ক্লাব প্রতিনিধির পাশাপাশি বিভাগীয় ও জেলা পর্যায়ের স্টেকহোল্ডাররাও থাকবে বলে জানানো হয়েছে।

গঠনতন্ত্র কমিটি নিয়ে সিদ্ধান্তের পাশাপাশি চূড়ান্ত করা হয়েছে স্ট্যান্ডিং কমিটি। বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে নাজমুল আবেদিন ফাহিমকে। এ ছাড়া মিডিয়া কমিটির দায়িত্ব পেয়েছেন ইফতেখার রহমান মিঠু। গেম ডেভেলপমেন্ট কমিটির দায়িত্ব ফাহিম সিনহা ও টুর্নামেন্ট কমিটির দায়িত্ব পেয়েছেন আকরাম খান। বিসিবি সভাপতি ফারুক আহমেদ মার্কেটিং কমিটির দায়িত্ব নিজের কাছে রেখেছে। মোট ২৩ টি স্ট্যান্ডিং কমিটির মধ্যে ওয়ার্কিং কমিটি ও সিকিউরিটি কমিটির দায়িত্ব কাউকে দেওয়া হয়নি।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা