হোম > খেলা

প্রথম পাকিস্তানি স্পিনার হিসেবে নোমানের হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক

টেস্টে প্রথম পাকিস্তানি স্পিনার হিসেবে হ্যাটট্রিকের ইতিহাস গড়লেন নোমান আলি। মুলতান ক্রিকেট গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টে এই কীর্তি গড়েন নোমান।

আগে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ১২তম ওভারে হ্যাটট্রিকের দেখা পান নোমান। সে ওভারের প্রথম বলে ১ রান করা জাস্টিন গ্রিভসকে বাবর আজমের হাতে ক্যাচে পরিণত করেন এই বাঁহাতি স্পিনার।

পরের বলে টেবিন ইমলাচকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন নোমান। গোল্ডেন ডাক মেরে ফেরেন ইমলাচ। কেভিন সিনক্লেয়ার প্যাভিলিয়নের পথ দেখিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন নোমান। এই আউটেও জড়িয়ে আছে বাবরের নাম।

নিজের মোকাবেলা করা প্রথম বলেই সাবেক অধিনায়কের হাতে ক্যাচ দেন সিনক্লেয়ার। এই উইকেট নেওয়ার পর নোমানকে ঘিরে উল্লাস শুরু করেন পাকিস্তানের ক্রিকেটাররা। এটা টেস্টে পাকিস্তানি বোলারদের ষষ্ঠ হ্যাটট্রিক। আগের পাঁচটিই ছিল পেসারদের।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা