হোম > খেলা

আর্জেন্টিনার হোঁচট, জিতল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

ফাইল ছবি

জয় দিয়ে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপ শুরু করে আর্জেন্টিনা। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৬-০ গোলে হারায় তারা। যদিও দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেল দলটি। অন্যদিকে বড় হারে টুর্নামেন্ট শুরু করলেও জয়ে ফিরতেও বেশি সময় নিলো না ব্রাজিল।

দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। ভেনেজুয়েলার মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ৩৩ মিনিটে অস্কার পেরেরার গোলে পিছিয়ে পড়ে জুনিয়র আর্জেন্টাইনরা। তিন মিনিট পর ক্লদিও এচেভেরির গোলে ম্যাচে ফেরে তারা।

প্রথম ম্যাচে আর্জেন্টিনার কাছে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় হারে স্বাভাবিকভাবেই বেশ বিধ্বস্ত ছিল ব্রাজিল। যদিও সে ধাক্কা সামলে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়েছে তারা।

ম্যাচের ১৪তম মিনিটে মোসকারদোর কল্যাণে এগিয়ে যায় ব্রাজিল। ২৮ মিনিটে ব্রেনো বিদন জালের দেখা পেলে ব্যবধান বাড়ায় নেইমার, ভিনিসিয়াসদের উত্তরসূরীরা। পরবর্তীতে একটি গোলের শোধ দিলেও ব্রাজিলের জয়ের পথ রুদ্ধ করতে পারেনি বলিভিয়া।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা