হোম > খেলা

ব্যর্থ তালিকায় রংপুরের নতুন বিদেশি তারারাও

স্পোর্টস রিপোর্টার

৮ ম্যাচে ৮ জয়ে প্লে অফ নিশ্চিতের পর খেই হারিয়ে বসে রংপুর রাইডার্স। মাঠে পথ হারানো দলটি হারিয়ে বসে বিদেশি ক্রিকেটাররা। চ্যাম্পিয়নস ট্রফির দলে ডাক পাওয়ায় পাকিস্তানে ফিরে যান খুশদিল শাহ। কোনো ম্যাচে সুযোগ না পাওয়া কার্টিস ক্যাম্ফারও ফিরে গেছেন। তাতে এলিমিনেটর ম্যাচে বিদেশি সংকটে পড়ে রংপুর রাইডার্স। সেই ঘাটতি কাটাতে টিম ডেভিড, আন্দ্রে রাসেল ও জেমস ভিন্সকে তড়িঘড়ি করে উড়িয়ে আনে। ওই তালিকায় থাকার কথা ছিল সুনীল নারিনের। তবে ব্যক্তিগত কারণে শেষ মুহূর্তে দুবাই থেকে ঢাকার বিমানে ওঠেননি। বিদেশি তালিকায় বড় পরিবর্তনের সেই ছোঁয়া লাগেনি মাঠের পারফরম্যান্সে।

ওপেনিংয়ে নামা জেমস ভিন্স ৭ বল খেলে করেন মোটে ১ রান। শুধু ব্যাট হাতে ব্যর্থ নন তিনি। তার ভুলে কোন বল খেলার আগে রানআউটের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন সৌম্য সরকার। যেই টিম ডেভিডকে নিয়ে আশায় বুক বেঁধেছিল রংপুরের সমর্থকরা, সেই তিনিই ছিলেন খোলসবন্দি। ৭ নম্বরে নেমে ৯ বলে ৭ রান করেন। যখন টিম ডেভিড উইকেটে আসেন তখন রংপুরের সংগ্রহ ৫ উইকেটে ১৯ রান। সেখান থেকে দলকে টেনে তুলতে পারেননি ডেভিড। উইকেটে পূর্বসূরি দুইজনের পদাঙ্ক অনুসরণ করে ৮ নম্বরে নামা আন্দ্রে রাসেলও ছিলেন ব্যর্থ। ৯ বলে তার ব্যাটে আসে ৪ রান।

রংপুর ম্যাচ খেলতে টিম হোটেল ছাড়ার ঠিক ১০ মিনিট আগে হোটেলে পৌঁছায় সকালে পা রাখা তিন বিদেশি ক্রিকেটাররা। ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে জেট ল্যাগ নিয়েই মাঠে নামতে হয়েছে তাদেরকে। তাদের পারফরম্যান্স দীর্ঘ ভ্রমণক্লান্তির সেই ছাপটাই পড়েছে এটা স্পষ্ট।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা