হোম > খেলা

‘ইয়ামাল অন্য গ্রহের খেলোয়াড়’

স্পোর্টস ডেস্ক

লামিনে ইয়ামালকে আগামীর সম্ভাবনাময় তরুণ বলেই ধরে নেওয়া হয়। ক্যারিয়ারের শুরু থেকেই চোখধাঁধানো পারফরম্যান্সের জন্য অনেকে তাকে লিওনেল মেসির কার্বন কপিও বলেন। প্রতিপক্ষের মুখেও স্প্যানিশ তারকাকে নিয়ে প্রশংসার ফুলঝুরি ছোটে। এবার ইয়ামালকে ভিন্ন গ্রহের খেলোয়াড় বললেন রিয়াল ওবিয়েডোর কোচ গিয়ের্মো আলমাদা।

লা লিগার ম্যাচে রোববার ওবিয়েডোর বিপক্ষে ৩-০ গোলে জিতেছে বার্সেলোনা। ম্যাচে তৃতীয় গোলটি করেছেন ইয়ামাল। গোলটি ছিল দর্শনীয়। ওবিয়েডোর গোলরক্ষকের গোল কিকে মাঝমাঠের কাছে বল পেয়ে যান বার্সেলোনার মার্ক কাসাদো। তার বাড়ানো বলে ফ্লিক করেন ওলমো। বক্সের ভেতরে বল পেয়ে অ্যাক্রোবেটিক ভলিতে জালে পাঠান ইয়ামাল। এই গোলটিই চোখে লেগে আছে প্রতিপক্ষ কোচের।

ম্যাচ শেষে ১৮ বছর বয়সি ফরোয়ার্ডের উচ্ছ্বসিত প্রশংসা করেন আলমাদা, ‘আমরা অন্য গ্যালাক্সির (গ্রহের) একজন খেলোয়াড়কে নিয়ে কথা বলছি। তার মধ্যে অসাধারণ গুণ আছে এবং খেলার গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে সে নিজেকে মেলে ধরে। বয়স কম হলেও সে ইতোমধ্যেই একজন তারকা, যে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে।’

শুধু প্রতিপক্ষ কোচই নয়, বার্সেলোনা বস হ্যান্সি ফ্লিকও আরেকবার মুগ্ধ হলেন শিষ্যতে, ‘আমার নজরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, দলের প্রথম গোলের সময় ইয়ামাল যা করেছে সেটা। যেভাবে সে চাপ তৈরি করেছে এবং বল রিকভার করে ওই গোলের সুযোগ তৈরি করেছে, এটাই আমরা চাই। এটাই ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া ও তিন পয়েন্ট পাওয়ার মূল চাবিকাঠি ছিল। আমার কাছে, এটা তৃতীয় গোলের চেয়েও গুরুত্বপূর্ণ ছিল। তবে, অবশ্যই ফুটবলে তার গোল দেখতে সবাই ভালোবাসে এবং আমি খুশি যে, সে এমন একটি গোল করেছে।’

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা