হোম > খেলা

বাংলাদেশকে ফের হারাতে চায় হংকং

এশিয়া কাপ

স্পোর্টস ডেস্ক

নিজাকাত খান

বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছে হংকং। সে আবার ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। চট্টগ্রামে বাংলাদেশকে ধরাশায়ী করেছিল হংকং। দুদল এবার দ্বিতীয়বারের মতো খেলতে নামছে। এবারের এশিয়া কাপে আগামীকাল বৃহস্পতিবার ফের মুখোমুখি হচ্ছে দুদল।

ওই ম্যাচে বাংলাদেশ ১০৮ রানে গুটিয়ে গিয়েছিল হংকংয়ের দুরন্ত বোলিংয়ের মুখে। ৪ ওভারে ১৯ রান খরচ করে ৩ উইকেট নিয়েছিলেন নিজাকাত খান। সেই পুরোনো স্মৃতি রোমন্থন করে এ অলরাউন্ডার বলেন, ‘সেটা খুব বিশেষ ছিল, বাংলাদেশকে তাদের মাঠে হারানো বেশ কঠিন কাজ। আমার ম্যাচটা ভালোভাবেই মনে আছে। একটা পর্যায়ে তারা ভালো খেলছিল, কিন্তু আমরা ম্যাচে ফিরে আসি। ওই জয়টা খুব স্মৃতিময় ছিল।’

মহাদেশীয় এ ক্রিকেট আসরে বাংলাদেশ-আফগানিস্তানের মতো দলগুলোকে হারানোর সামর্থ্য রয়েছে হংকংয়ের। এমনটাই বিশ্বাস করেন স্পিনার নিজাকাত, ‘আমাদের সেই বিশ্বাস আছে (হারিয়ে দেওয়ার)। সে রকম খেলোয়াড়ও আছে, যারা ম্যাচটা জিতিয়ে দিতে পারে নির্দিষ্ট দিনে যে ভালো খেলবে। এটা ২-৩ ওভারের ম্যাচ। টি-টোয়েন্টি খুব মজার খেলা। আমাদের দল অনেকটা প্রস্তুত।’

টি-টোয়েন্টিতে শক্তিশালী দল বা দুর্বল দল বলে কোনো ব্যাপার নেই। যারা ভালো খেলবে তারাই জিতবে। এ নিয়ে নিজাকাত ভাষ্য, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো হুমকি নেই। আপনি যদি নির্দিষ্ট দিনে ভালো খেলেন, জিতবেন। শক্তিশালী দলের সঙ্গে খেলছেন নাকি দুর্বল দলের সঙ্গে- এতে কিছু যায় আসে না। অতীতেও এমন হয়েছে। আমরাও করেছি। আফগানিস্তানকে হারিয়েছি, বাংলাদেশকেও হারিয়েছি। যদি আমরা প্রথম বল থেকে সর্বোচ্চটা দিয়ে খেলতে পারি, আপনি জানেন না কি হবে!’

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ