অস্ট্রেলিয়ান ওপেন
দারুণ ছন্দে রয়েছেন নোভাক জোকোভিচ। ফর্মটা ধরে রেখে দাপুটের সঙ্গেই খেলে যাচ্ছেন। সার্বিয়ান এ তারকা প্রতিপক্ষদের সামনে হয়ে উঠেছেন অপ্রতিরোধ্য। মেলবোর্ন পার্কে সামনে যাকেই পাচ্ছেন, তাকেই উড়িয়ে দিচ্ছেন সাবেক এ নাম্বার ওয়ান। জয়ের ধারা অব্যাহত রেখে এবার অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে নাম লিখলেন জোকোভিচ। তার আগে তৃতীয় রাউন্ডের ম্যাচে শুক্রবার তার কাছে পাত্তাই পাননি টমাস ম্যাচাচ। রড লেভার এরেনায় চেক প্রজাতন্ত্রের এ খেলোয়াড়কে ৬-১, ৬-৪ ও ৬-৪ গেমে হারিয়েছেন রেকর্ড ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচ।
দারুণ ছন্দে রয়েছেন নোভাক জোকোভিচ। ফর্মটা ধরে রেখে দাপুটের সঙ্গেই খেলে যাচ্ছেন। সার্বিয়ান এ তারকা প্রতিপক্ষদের সামনে হয়ে উঠেছেন অপ্রতিরোধ্য। মেলবোর্ন পার্কে সামনে যাকেই পাচ্ছেন, তাকেই উড়িয়ে দিচ্ছেন সাবেক এ নাম্বার ওয়ান। জয়ের ধারা অব্যাহত রেখে এবার অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে নাম লিখলেন জোকোভিচ। তার আগে তৃতীয় রাউন্ডের ম্যাচে গতকাল শুক্রবার তার কাছে পাত্তাই পাননি টমাস ম্যাচাচ। রড লেভার এরেনায় চেক প্রজাতন্ত্রের এ খেলোয়াড়কে ৬-১, ৬-৪ ও ৬-৪ গেমে হারিয়েছেন রেকর্ড ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচ।ারুণ ছন্দে রয়েছেন নোভাক জোকোভিচ। ফর্মটা ধরে রেখে দাপুটের সঙ্গেই খেলে যাচ্ছেন। সার্বিয়ান এ তারকা প্রতিপক্ষদের সামনে হয়ে উঠেছেন অপ্রতিরোধ্য। মেলবোর্ন পার্কে সামনে যাকেই পাচ্ছেন, তাকেই উড়িয়ে দিচ্ছেন সাবেক এ নাম্বার ওয়ান। জয়ের ধারা অব্যাহত রেখে এবার অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে নাম লিখলেন জোকোভিচ। তার আগে তৃতীয় রাউন্ডের ম্যাচে গতকাল শুক্রবার তার কাছে পাত্তাই পাননি টমাস ম্যাচাচ। রড লেভার এরেনায় চেক প্রজাতন্ত্রের এ খেলোয়াড়কে ৬-১, ৬-৪ ও ৬-৪ গেমে হারিয়েছেন রেকর্ড ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচ।
বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের চতুর্থ রাউন্ডে জোকোভিচের সঙ্গী হয়েছেন কার্লোস আলকারাজও। দাপুটে পারফরম্যান্সে স্প্যানিশ এ তারকা ধরাশায়ী করেছেন নুনো বর্জেসকে। পর্তুগিজ প্রতিপক্ষের বিপক্ষে তৃতীয় বাছাই আলকারাজ জেতেন ৬-২, ৬-৪, ৬-৭ (৩-৭) ও ৬-২ ব্যবধানে। জয়ের দেখা পেয়েছেন আলেকজান্ডার জভেরেভও। দ্বিতীয় বাছাই এ জার্মান তারকা ৬-৩, ৬-৪ ও ৬-৪ গেমে হারান যুক্তরাজ্যের জ্যাকব ফেয়ার্নলি।
তবে খারাপ খবর এসেছে মেয়েদের একক থেকে। তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন নাওমি ওসাকা। দুবারের এ অস্ট্রেলিয়ান ওপেন জয়ী অবশ্য প্রতিপক্ষের কাছে হার মানেননি। তিনি পরাজয় বরণ করেছেন ইনজুরির কাছে। তাতে ওয়াকওভার পেয়ে চতুর্থ রাউন্ডে নিজের নাম লিখেছেন বেলিন্ডা বেনচিচ। চার বারের মেজর ট্রফির মালকিন ওসাকা মাতৃত্বকালীন ছুটি শেষে এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামের তৃতীয় রাউন্ডে খেলছিলেন।
ম্যাচে দুর্দান্ত খেলে যাচ্ছিলেন জাপানিজ তারকা ওসাকা। প্রথম সেটে ৪-১ গেমে লিডও নিয়ে ফেলেছিলেন। কিন্তু তারপরই ঘটে বিপত্তি। পেটে চোট অনুভব করেন। ৬-৫ গেমে এগিয়ে থেকে নেন ফিজিওর শুশ্রূষা। ওসাকার ইনজুরির ফায়দা লুটে নিয়ে কোর্টের লড়াইয়ে প্রতাপ দেখাতে থাকেন বেনচিচ। ওসাকা প্রতিদ্বন্দ্বিতা গড়ে সেটটি ৬-৭ গেমে টাই করেন। কিন্তু টাইব্রেকারে আর পেরে উঠেননি প্রাচ্যের এ তারকা। সুইস খেলোয়াড় বেনচিচ ৭-৩ গেমে জিতলে ম্যাচ ছেড়ে দেন ওসাকা।
তবে চতুর্থ রাউন্ডের টিকিট হাতে পেয়েছেন আরিয়ানা সাবালেঙ্কা। শীর্ষ বাছাই হারিয়েছেন ডেনমার্কের খেলোয়াড় ক্লারা টাউসনকে। বেলারুশ তারকা সাবালেঙ্কা জেতেন ৭-৬ (৭-৫) ও ৬-৪ গেমে। মেয়েদের এককে জিতেছেন কোকো গাউফও। মার্কিন এ তারকা সরাসরি সেটে খুব সহজে ৬-৪ ও ৬-২ গেমে ধারাশায়ী করেছেন কানাডিয়ান প্রতিপক্ষ লিলাহ ফার্নান্দেজকে।