হোম > খেলা

ফাহিমের পদত্যাগ দাবি ক্লাব কর্তাদের

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্রের সংশোধনের জন্য নাজমুল আবেদীন ফাহিমকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে বিসিবির পরিচালক হয়ে আসা ফাহিমের সঙ্গে এই কমিটিতে আছেন ক্রিকেট সংশ্লিষ্ট নন, এমন চারজন। এই কমিটি বিসিবির গঠনতন্ত্রের সংশোধনের খসড়া প্রস্তাব করেছে। এ নিয়ে রীতিমতো ক্ষুব্ধ ঢাকার ক্লাবগুলো।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) আওতাধীন ক্লাবগুলো একজোট হয়ে প্রতিবাদ করেছে। সংশোধনীর প্রস্তাব বাতিল চেয়ে তিন দিনের আলটিমেটাম দিয়েছেন ক্লাব কর্মকর্তারা। একই সঙ্গে বিসিবি গঠনতন্ত্র সংশোধনী কমিটির প্রধান নাজমুল আবেদীন ফাহিমের পদত্যাগ দাবি করা হয়েছে।

মত বিনিময় সভায় লালমাটিয়া ক্লাবের সাধারণ সম্পাদক আদনান রহমান দিপন বলেছেন, ‘নাজমুল হোসেন ফাহিম ক্রিকেটে থাকতে পারবেন না। তাকে ক্রিকেটে ছেড়ে দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান বোর্ড কি অবৈধ নয়, তিনি কি বৈধ? অনেক বড় বোদ্ধা হয়ে গেছেন নাজমুল আবেদীন ফাহিম। তাকে বোর্ডে দেখতে চাই না।’ দিপনের মতো আরো ক্লাব কর্মকর্তার ফাহিমের পদত্যাগ দাবি করেছেন। বিসিবি গঠনতন্ত্রের খসড়া সংশোধনীতে বিসিবির সাধারণ পরিষদে ক্যাটাগরি-২-এ সিসিডিএমভুক্ত ৭৬ ক্লাব থেকে কাউন্সিলর (৭৬) কমিয়ে ৩০-এ নামিয়ে আনার প্রস্তাব রাখা হয়েছে। শুধু তাই নয়, বিসিবির কার্যনির্বাহী কমিটিতে ৭৬ ক্লাব প্রতিনিধি বা কাউন্সিলের মধ্য থেকে বর্তমানে যে ১২ পরিচালক নির্বাচিত হন। সেই সংখ্যা কমিয়ে ৪-এ আনার প্রস্তাবও রাখা হয়েছে। সিসিডিএম বিলুপ্ত করারও প্রস্তাব করা হয়েছে। গঠনতন্ত্র সংশোধনের খসড়া প্রস্তাবটি এখনও পর্যালোচনার জন্য বিসিবির কার্যনির্বাহী কমিটিতে উত্থাপন করা হয়নি। উত্থাপন হওয়ার পর কার্যনির্বাহী কমিটি পর্যালোচনার পর খসড়া অনুমোদন দেবে এবং সেটা বিসিবির এজিএমে চূড়ান্তভাবে পাশ হবে।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা