হোম > খেলা

চাকরি হারানো সেই সাংবাদিকের পাশে খাজা

ফিলিস্তিনের পক্ষ নিয়ে পোস্ট

স্পোর্টস ডেস্ক

গাজায় ইসরায়েলি হামলা ও গণহত্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়ে চাকরি হারান অস্ট্রেলিয়ার ক্রিকেট সাংবাদিক পিটার লালর। এবার তার পাশে দাঁড়ালেন দেশটির তারকা ক্রিকেটার উসমান খাজা।

সম্প্রতি ফিলিস্তিনের ওপর ইসরায়েলি বাহিনীর আক্রমণের একটি পোস্ট রিটুইট করেন লালর। এজন্য তাকে এসইএন রেডিও’র ধারাভাষ্যকারের পদ থেকে সরিয়ে দেয় কর্তৃপক্ষ। তিনি যখন চাকরি হারানোর মেইল পান তখন অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের প্রথম টেস্ট চলছিল। এসইএন রেডিও কর্তৃপক্ষের অভিযোগ, লালরের ওই টুইটটি অ্যান্টি সেমেটিজম বা ইহুদি বিদ্বেষী।

এভাবে লালরের চাকরি হারানোর বিষয়টা মেনে নিতে পারছেন না খাজা। এই সাংবাদিকের সমর্থনে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে খাজা লিখেছেন, ‘এটা অবিশ্বাস্য। গাজার মানুষের পক্ষ নিয়ে দাঁড়ানো মানেই ইহুদি বিদ্বেষ নয়। অস্ট্রেলিয়ায় থাকা আমার ইহুদি ভাই বোনদের বিরুদ্ধে দাঁড়ানোর মতো বিষয় এখানে নেই। এটা হচ্ছে ইসরায়েল সরকার ও তাদের গৃণ্য কর্মকাণ্ডের প্রতিবাদ। এই পোস্টের মাধ্যমে লালর মানবাধিকার ও ন্যায়বিচারের পক্ষ নিয়েছে। দুর্ভাগ্যজনক বিষয় হলো, ইহুদি ও মুসলিম সম্প্রদায়ের প্রতি ঘৃণা সব সময় বিদ্যমান থাকবে। পিটার খুবই ভালো মনের একজন মানুষ। তার ভালো কিছু প্রাপ্য।’

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা