হোম > খেলা

রিয়ালকে বিধ্বস্ত করে শিরোপা জিতল বার্সা

স্পোর্টস ডেস্ক

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে বিধ্বস্ত করে শিরোপা জিতেছে বার্সেলোনা। এটা প্রতিযোগিতায় কাতালান পাড়ার ক্লাবটির ১৫তম শিরোপা। এতো বেশি শিরোপা জিততে পারেনি আর কোনো দল। ১৩ বার চ্যাম্পিয়ন হয়ে তালিকার দুইয়ে অবস্থান করছে রিয়াল।

১৫তম শিরোপা জেতা ম্যাচের শুরুটা ভালো হয়নি বার্সেলোনার। কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে লিড নেয় রিয়াল। ঘুরে দাঁড়িয়ে প্রথমার্ধেই চার গোল করে বার্সা। এ সময়ে একবার করে লক্ষ্যভেদ করেন লামিনে ইয়ামাল, রবার্তো লেভানডফস্কি, রাফিনহা ও ভালদে।

বিরতি থেকে ফেরার তিন মিনিটের মাথায় নিজের দ্বিতীয় এবং দলের হয়ে শেষ গোল করেন রাফিনহা। ৫৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সার গোলরক্ষক স্টেসনি। একজন কম নিয়ে খেললেও বাকি সময়ে সে সুযোগ কাজে লাগাতে পারেনি রিয়াল। কেবলমাত্র ৬০ মিনিটে রদ্রিগোর গোলে ব্যবধানই কমাতে পেরেছে তারা।

ব্যক্তিগত রেকর্ড নয়, এমবাপ্পের চোখ ট্রফিতে

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান