হোম > খেলা

একাই লড়াইয়ে নামছেন ইমরানুর

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস শুরু আগামীকাল

স্পোর্টস রিপোর্টার

তিন বছর আগে (২০২৩ সালে) কাজাখস্তান এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক জিতে রীতিমতো চমক দিয়েছিলেন ইংল্যান্ড প্রবাসী অ্যাথলেট ইমরানুর রহমান। এবার আরেকটি এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জ তার সামেন। আগামীকাল শুক্রবার থেকে চীনের তিয়ানজিনে শুরু হচ্ছে এই চ্যাম্পিয়নশিপের ১২তম আসর।

এশিয়ান ইনডোরে গত দুই আসরের মতো এবারও ৬০ মিটার স্প্রিন্টেই অংশ নেবেন ইমরানুর। এরই মধ্যে গত বুধবার দিবাগত রাতে ঢাকা থেকে চীনে পৌঁছেছেন বাংলাদেশের এই দ্রুততম মানব। চ্যাম্পিয়নশিপ শুরুর দিনই লড়াইয়ে নামছেন পদকপ্রত্যাশী এই অ্যাথলেট। ইমরানুর জানান, চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুত আছেন। ভালো অনুশীলন হয়েছে। সেরাটা দিতে পারলে পদক আসবে। আগামীকাল সকালে হিটে অংশ নেবেন ইমরানুর। আর বিকেলে হবে সেমিফাইনাল ও ফাইনাল।

আগামীকাল থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে শুধুমাত্র ইমরানুরই খেলছেন। অথচ এশিয়ান ইনডোরে ৪০০ মিটারে রৌপ্য ও হাই জাম্পে ব্রোঞ্জ পদকজয়ী মাহফুজুর রহমানকে পাঠায়নি ফেডারেশন। আরেক পদকজয়ী জহির রায়হানও বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন না। এশিয়ান ইনডোরে ইমরানুর একা হয়ে যাওয়ার পেছনে পারফরম্যান্সের বিষয়টি সামনে আনছেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম।

তিনি বলেন, ‘এশিয়ান ইনডোর হাই লেভেলের গেমস। এখানে ৪৬ দেশ প্রতিনিধিত্ব করে। আগে এই গেমসে মাহফুজ ভালো করেছিল। কিন্তু এখন তার পারফরম্যান্স আগের মতো নেই। অন্য দিকে, জহির তো দেশেই নেই। আর অন্যদের পারফরম্যান্স এই লেভেলের না। তাই আমরা এবার শুধু ইমরানুরকে গেমসে পাঠিয়েছি। সঙ্গে একজন কর্মকর্তাও রয়েছে।’

এবার তাহলে কী দায় সারার জন্যই এশিয়ান ইনডোরে অংশ নিচ্ছে বাংলাদেশ? শাহ আলম বলেন, ‘ঠিক দায় সারা না ঠিক। আমরা আগে স্বর্ণ পদক জিতেছি। এবারও ইমরানুর স্বর্ণ, রৌপ্য কিংবা ব্রোঞ্জ পদক জিততে পারে। একটা কিছু পাওয়ার সম্ভাবনা আছে।’ একাধিক অ্যাথলেট এশিয়ান পর্যায়ের গেমসে না পাঠানোর পেছনে আর্থিক সমস্যার কথাও জানালেন অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক।

তারা স্পন্সর পাচ্ছেন না। ইনজুরি কাটিয়ে ইমরানুর জাতীয় মিটে নেমেই চ্যাম্পিয়ন হয়েছেন। দেশের দ্রুততম মানব হওয়ার পারফরম্যান্সের সুবাদেই তাকে এশিয়ান ইনডোর গেমসে পাঠানোর সিদ্ধান্ত নেয় ফেডারেশন। এই চ্যাম্পিয়নশিপের পর বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন ইমরানুর। আগামী এপ্রিলে এই বৈশ্বিক আসর হবে পোল্যান্ডে।

নকআউটেও সরকারের সিদ্ধান্তই মানবে পাকিস্তান

আট বছর পর সিটি-আর্সেনাল ফাইনাল

টানা দুই ম্যাচ অনুপস্থিত, সৌদি ছাড়ছেন রোনালদো!

পিএসএলে ৬.৪৪ কোটিতে লাহোর কালান্দার্সে মুস্তাফিজ

আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন নাসের হুসেইন

একই দিনে জন্ম, দুই ভিন্ন গল্পে ফুটবলের দুই রাজপুত্র

হকি দলের প্রস্তুতি শুরু আজ

অনলাইনে টি-টোয়েন্টি বিশ্বকাপ ওয়ার্মআপ ম্যাচসহ আরও যত খেলা

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট ‘খুব ভেবেচিন্তে’ নেওয়া সিদ্ধান্ত: শেহবাজ শরিফ

অনড় পাকিস্তান, বড় সংকটে আইসিসি