হোম > খেলা

হেটমায়ার ঝড়ে খুলনার চ্যালেঞ্জিং পুঁজি

স্পোর্টস রিপোর্টার, হবিগঞ্জ থেকে

বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে চিটাগং কিংসের বিপক্ষে আগে ব্যাট করে ১৬৩ রানের চ্যালেঞ্জিং পুঁজি পেল ‍খুলনা কিংস। শিমরন হেটমায়ারের ব্যাটিং ঝড়ে স্কোরবোর্ডে এই পুঁজি পায় ফ্রাঞ্চাইজিটি।

ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৩৩ বলে ৬৩ রানের ইনিংস খেলেন হেটমায়ার। তার ইনিংসটি সাজানো ছিল ৬ চার ও ৪ ছয়ের মারে। ৩২ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে খুলনা। দলীয় ৪২ রানে মেহেদি হাসান মিরাজ, অ্যালেক্স রোজ, মোহাম্মদ নাইম ও আফিফ হোসেন ধ্রুব’র উইকেট হারায় তারা। এদের মধ্যে সর্বোচ্চ ১৯ রান করেন নাইম।

৪ উইকেট হারানো খুলনার ইনিংস গড়ার দায়িত্ব নিয়েছেন অঙ্কন ও হেটমায়ার। পঞ্চম উইকেটে ৭৩ রান যোগ করেন এই দুজন। খুলনার হয়ে বল হাতে সামনে থেকে নেতৃত্ব দেন বিনুরা ফার্নান্দো। ২৭ রানে ২ উইকেট নেন তিনি।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা