হোম > খেলা

জয়ে ফিরল রাজশাহী

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এক ম্যাচ পরই জয়ে ফিরল দুর্বার রাজশাহী। চিটাগং পর্বে আজ দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৬৫ রানে হারিয়েছে তারা। এর আগের ম্যাচে ঢাকা ক্যাপিটালসের কাছে ১৪৯ রানে হেরেছিল রাজশাহী।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৮৪ রান জড়ো করে রাজশাহী। জবাবে ১১৯ রানে অলআউট হয় সিলেট। দলটির হয়ে ২৮ বলে সর্বোচ্চ ৩৯ রান করেন জাকির হাসান। ২০ বলে ৩১ রানের ইনিংস খেলেন জাকের আলি। ২০ রান আসে জর্জ মানসির ব্যাট থেকে। রাজশাহীর হয়ে ২৫ রানে তিন উইকেট নেন সানজামুল ইসলাম। তাসকিন আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী ও আফতাব আলমের শিকার দুটি করে উইকেট।

এর আগে টস জেতা রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন রায়ান বার্ল। ২৭ বল খেলেন তিনি। ২২ বলে ৩২ রান করেন এনামুল হক বিজয়। ১৮ বল খেলা জিসান আলমের ব্যাট থেকে আসে ২০ রান। সিলেটের হয়ে রুয়েল মিয়া তিন উইকেট নেন।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা