হোম > খেলা

জাপানের কাছে হেরে প্লে-অফের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

এশিয়া কাপ হকিতে পঞ্চম হওয়ার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। সুযোগ ছিল সরাসরি বিশ্বকাপ বাছাইয়ে খেলারও। কিন্তু কোনো সুযোগই কাজে লাগাতে পারেননি লাল-সবুজের প্রতিনিধিরা। পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে জাপানের কাছে হেরে ষষ্ঠ হয়ে মহাদেশীয় এ টুর্নামেন্ট শেষ করেছে দেশের ছেলেরা। আজ ভারতের রাজগিরের বিহার স্পোর্টস ইউনিভার্সিটি হকি স্টেডিয়ামে জাপানের কাছে ৬-১ গোলে হেরেছে বাংলাদেশ।

আসরে পঞ্চম হয়ে জাপান সরাসরি বিশ্বকাপ বাছাইয়ের টিকিট কেটেছে। বিশ্বকাপ বাছাইয়ে খেলার সম্ভাবনা টিকে আছে বাংলাদেশেরও। তবে এজন্য অপেক্ষায় থাকতে হচ্ছে। বিশ্বকাপ বাছাইয়ে খেলার সুযোগ পেতে এখন পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের প্লে অফ সিরিজ খেলতে হবে। এ টুর্নামেন্টে না খেলায় পাকিস্তানের জন্য বিশেষ ব্যবস্থা রেখেছে এশিয়ান হকি ফেডারেশন। বাংলাদেশ মহাদেশীয় এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছে আসলে পাকিস্তান না খেলায়। এশিয়া কাপ মিশন শেষ। তাই এবার বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফে পাকিস্তানকে মোকাবিলা করার অপেক্ষায় বাংলাদেশ।

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা