হোম > খেলা

ভারতের ক্রিকেটাররা হাত না মেলানোয় পাকিস্তান অধিনায়কের প্রতিবাদ

স্পোর্টস ডেস্ক

ম্যাচের ফলাফল, উন্মাদনা, আগ্রহ-অনাগ্রহ; সব যেন ছাপিয়ে গেছে ম্যাচের শুরু এবং শেষের দৃশ্য। শুরুতে টসের পর হাত মেলালেন না ভারত-পাকিস্তানের দুই অধিনায়ক সূর্যকুমার যাদব ও সালমান আলি আগা। টুইস্ট তখনো বাকি! ম্যাচশেষে দেখা গেল সেটুকুও। ম্যাচের শেষে ভারতীয় ক্রিকেটাররা হাত না মেলানোয় ম্যাচ-পরবর্তী অনুষ্ঠান বর্জন করেন পাকিস্তানের অধিনায়ক সালমান।

পাকিস্তানি সংবাদমাধ্যমের খবরে প্রকাশ, সালমান আলি আগা অনুষ্ঠানে উপস্থিত থাকা এক ভারতীয় ধারাভাষ্যকারের সঙ্গেও কথা বলতে অস্বীকার করেন। সূত্র জানিয়েছে, যদি সঞ্চালক পাকিস্তানি হতেন তাহলে সালমান আলি আগা অনুষ্ঠানে যোগ দিতেন।

এদিকে ম্যাচ শেষে হাত না মেলানোর কারণ ব্যাখ্যা করেছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। জানিয়েছেন, পেহেলগাম হামলায় নিহতদের শ্রদ্ধা জানাতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। সেই সঙ্গে জয় উৎসর্গ করেছেন নিহতদের পরিবার ও ভারতীয় সেনাবাহিনীকে।

উল্লেখ্য, ম্যাচ শেষে পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়ে মাঠ ছাড়েন সূর্যকুমার ও শিভম দুবে। ভারতের বাকি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা সাজঘর থেকে নামেননি। অন্যদিকে পাকিস্তান দল ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে অপেক্ষা করছিল মাঠে।

পরে পুরস্কার বিতরণী মঞ্চে হাত না মেলানোর কারণ জানান ভারত অধিনায়ক। বলেছেন, ‘কয়েকটা কথা বলতে চাই। এর থেকে ভালো সুযোগ হয়তো পাব না। পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহতদের পাশে দাঁড়িয়েছি। আমাদের সংহতি প্রকাশ করছি।’

এদিকে পাকিস্তানের কোচ মাইক হেসন ভারতীয় দলের আচরণকে অ-খেলোয়াড়সুলভ বলে আখ্যায়িত করেছেন। তিনি নিশ্চিত করেছেন, ভারতীয় উপস্থাপকের সামনে হাজির না হয়ে সালমান প্রতিবাদ জানিয়েছেন। পাকিস্তান দলের ম্যানেজমেন্টও ভারতীয় দলের আচরণ নিয়ে ম্যাচ রেফারির কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে।

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ