হোম > খেলা

কর্নওয়ালের জন্য সিলেটের সুস্থতা কামনা

চোটে বিপিএল শেষ

স্পোর্টস ডেস্ক

চোটের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরের বাকি অংশে আর খেলতে পারবেন না রাহকিম কর্নওয়াল। ইতোমধ্যে সিলেট স্ট্রাইকার্স শিবির ছেড়েছেন এই অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় কর্নওয়ালের সুস্থতা কামনা করেছে সিলেট।

সিলেট শিবির ছাড়ার আগে বিপিএলে তিন ম্যাচ খেলেন কর্নওয়াল। যেখানে ব্যাট হাতে করেন ২২ রান। এছাড়া বল হাতে তার শিকার চার উইকেট।

কর্নওয়ালের চোটের বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে নিজেদের অফিসিয়াল ফেসবুকে পেইজে একটি ভিডিও পোস্ট করে সিলেট। ক্যাপশনে ফ্রাঞ্চাইজিটি লিখেছে, ‘আমাদের ভক্তদের জন্য দুঃসংবাদ। চোটের কারণে রাহকিম কর্নওয়াল বিপিএল ছেড়ে যাচ্ছেন।’

‘মাঠ ও মাঠের বাইরে দারুণ সব মুহূর্তের জন্য কর্নওয়ালকে ধন্যবাদ। তোমার সুস্থতা কামনা করছি। আশা করছি খুব দ্রুতই চোট কাটিয়ে ফিরে আসবে। বাংলাদেশ তোমাকে মিস করবে।’

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা