হোম > খেলা

জয়রথে ছুটেছে মোহামেডান

স্পোর্টস রিপোর্টার

ফেডারেশন কাপে সুবিধাজনক অবস্থানে নেই মোহামেডান। আবাহনীর কাছে হেরে যাওয়ায় পরবর্তী পর্বে খেলা নিয়ে শঙ্কা রয়েছে তাদের। তবে প্রিমিয়ার লিগে জয়রথ ছুটেই চলেছে ঐতিহ্যবাহী ক্লাবটির। শুক্রবার (১৭ জানুয়ারি) টানা অষ্টম জয় পেয়েছে কোচ আলফাজ আহমেদের দল। মোহামেডান ১-০ গোলে হারায় ব্রাদার্স ইউনিয়নকে। তাদের জয়ের নায়ক হলেন ইমানুয়েল সানডে। জয়সূচক গোলটি করেন এই নাইজেরিয়ান ফরোয়ার্ড।

দারুণ জয়ে পয়েন্ট টেবিলের নিজেদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেল সাদা-কালো জার্সিধারীরা। টানা ৮ ম্যাচে জয় পাওয়া মোহামেডানের অর্জন সর্বোচ্চ ২৪ পয়েন্ট। পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান আরও মজবুত হলো তাদের। মোহামেডানের পেছনে থাকা আবাহনী ৮ পয়েন্ট দূরে। ৭ ম্যাচে তাদের অর্জন ১৬ পয়েন্ট। অন্যদিকে, বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে মোহামেডান। অবশ্য তাদের চেয়ে কিংস এক ম্যাচ কম খেলেছে। কিংসের অর্জন ১৩ পয়েন্ট।

মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে খেলার শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিল মোহামেডান। ১২ মিনিটেই কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় দলটি। জুয়েল মিয়ার নিখুঁত পাস থেকে বল পেয়ে কোনাকুনি শটে গোল করেন সানডে। একই দিন লিগে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে মতিঝিলপাড়ার আরেকটি ক্লাব ফকিরেরপুল ইয়ংমেন্স। গাজীপুরের শহিদ বরকত স্টেডিয়ামে উজবেকিস্তানের ফুটবলারদের নৈপুণ্যে বেশ দাপুটে জয় পেয়েছে দলটি। ঢাকা ওয়ান্ডারার্সকে ৪-১ গোলে হারাল ফকিরেরপুল। টানা তিন ম্যাচ হারের পর জয় পেয়েছে দলটি। ৮ ম্যাচ খেলে তাদের দ্বিতীয় জয় এটি। তবে এক ম্যাচ জয়ের পর টানা তৃতীয় হারের স্বাদ পেয়েছে ওয়ান্ডারার্স।

এদিকে, লিগে প্রথম জয়ের দেখা পেলে চট্টগ্রাম আবাহনী। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ এফসিকে। তাদের জয়ের নায়ক মিডফিল্ডার ফাহিম মোর্শেদ। অবশ্য একটি পেনাল্টি মিস করেন পুলিশের আবু শায়েদ। বন্দরনগরীর দলটি। টানা ৭ ম্যাচ হারের পর জয়ের মুখ দেখেছে।

বেলজিয়ামের সেনেগাল-পরীক্ষা

‘মেসি সুপারম্যান, রোনালদো ব্যাটম্যান’

চার খেলোয়াড়ের পেনাল্টি নিতে অনীহা, জার্মানির বিদায়ের পর চাঞ্চল্যকর দাবি

ব্যক্তিগত রেকর্ড নয়, এমবাপ্পের চোখ ট্রফিতে

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে