হোম > খেলা

স্পেনের হয়ে বাছাইপর্ব খেলবে বার্সা!

স্পোর্টস ডেস্ক

স্কোয়াড দেখে প্রথমে যে কেউ দ্বিধায় পড়তে বাধ্য। অনেকে এটা বার্সেলোনার স্কোয়াড বলেও ভুল করবেন। এর কারণটাও যে যথার্থ। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ২ ম্যাচের জন্য স্পেনের ঘোষিত দলে বার্সার ফুটবলারদের ছড়াছড়ি।

স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে ২৬ সদস্যের যে দল ঘোষণা করেছেন তার মধ্যে বার্সা থেকেই ৭ ফুটবলার জায়গা পেয়েছেন। সংখ্যার চাইতেও বড় কথা হলো- এই সাতজনই প্রথম একাদশের নিয়মিত মুখ। তাই স্পেনের এই দলটিকে বার্সার সমর্থকরা নিজেদের দাবি করলেও খুব বেশি ভুল হবে না।

বিশ্বকাপ বাছাইয়ের স্পেন স্কোয়াডে থাকা বার্সার ৭ ফুটবলার হলেন- তিন ফরোয়ার্ড লামিনে ইয়ামাল, দানি ওলমো ও ফেররান তরেস। মিডফিল্ডার হিসেবে আছেন ফেরমিন লোপেজ, পেদ্রি ও গাভি। এছাড়া জায়গা পেয়েছেন রক্ষণভাগের খেলোয়াড় পাউ কুবারসি।

অন্যদিকে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের দুইজন খেলোয়াড়কে বাছাইপর্বের জন্য ডেকেছেন লা ফুয়েন্তে- দানি কারভাহাল ও ডিন হুইজসেন।

নেশন্স লিগের ব্যস্ততার কারণে ইউরোপের অন্যান্য দলের চেয়ে দেরিতে বাছাইপর্ব শুরু করছে স্পেন। নিজেদের প্রথম ম্যাচে আগামী ৫ সেপ্টেম্বর বুলগেরিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। ৮ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ তুরস্ক।

প্রথম দিনের ২ সেশনেই রাবাদার ফাইফার

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট