হোম > খেলা

আরও সময় চাইলেন নেইমার

সান্তোসে প্রত্যাবর্তনে ম্যাচসেরা

স্পোর্টস ডেস্ক

ইউরোপিয়ান ও সৌদি আরব ফুটবলে ঘুরে এসে সান্তোসে প্রত্যাবর্তন হয়েছে নেইমারের। প্রত্যাবর্তনে ম্যাচসেরা হয়েছেন এই ফরওয়ার্ড। এরপর সেরা ছন্দে ফেরার জন্য আরও সময় চেয়েছেন তিনি।

নেইমারের দ্বিতীয় অভিষেকে ব্রাজিলিয়ান পাউলিস্তা চ্যাম্পিয়নশিপে বোতাফোগোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সান্তোস। ১০ নম্বর জার্সি পরে দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলি হিসেবে মাঠে নামনে নেইমার। চমকপ্রদ পারফরম্যান্সে ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে পারেননি। দু একবার তার পায়ে ঝলক দেখা যায়। গোলের সুযোগ তৈরি করলেও সফল হতে পারেননি। মূলত ইনজুরির কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকায় নিজের চেনা রূপ দেখাতে পারেননি সাবেক আল হিলাল তারকা।

সান্তোসকে জেতাতে না পারলেও ম্যাচ শেষে উভয় দলের খেলোয়াড়দের ভালোবাসায় সিক্ত হন নেইমার। নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমি সান্তোসকে প্রচন্ড ভালোবাসি। যখন মাঠে নামি ওই সময়ের অনুভূতি কোনোভাবেই প্রকাশ করতে পারব না। ম্যাচটি আমার জন্য খুবই কঠিন ছিল। আমার বাবা মাঠে ছিলেন। তাকে আগেই বলেছি, ম্যাচটি সহজ হবে না। আমাকে ধৈর্য ধরতে হবে এবং অনুশীলন করে যেতে হবে। আরও বেশি ম্যাচ খেলতে হবে। আমার মনে হয়, ৪-৫টি ম্যাচ খেললে ভালো অনুভব করব।’

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা