হোম > খেলা

'ফাইনালে খেলবে ভারত-অস্ট্রেলিয়া'

চ্যাম্পিয়নস ট্রফি

স্পোর্টস ডেস্ক

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি

পাকিস্তান ও দুবাইয়ে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল খেলবে ভারত ও অস্ট্রেলিয়া- এমনটাই মনে করছেন দেশটির দুই কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং ও রবি শাস্ত্রী।


মূলত এশিয়ার মাঠ বলেই ভারতকে এগিয়ে রাখছেন পন্টিং ও শাস্ত্রী। অন্যদিকে সাম্প্রতিক সময়ে আইসিসির ইভেন্টগুলোতে দারুণ পারফর্ম করায় অস্ট্রেলিয়াকে শিরোপা নির্ধারণী ম্যাচের যোগ্য হিসেবে বিবেচনা করছেন তারা।


আইসিসি রিভিউতে শাস্ত্রী বলেন, ‘ভারত ও অস্ট্রেলিয়ার সঙ্গে সেমিফাইনাল খেলতে পারে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। তবে ভারত ও অস্ট্রেলিয়ার ফাইনালে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।’


এ প্রসঙ্গে পন্টিং বলেন, ‘টুর্নামেন্ট ভারত ও অস্ট্রেলিয়াকে টপকে যাওয়া কঠিন। এ সময়ে উভয় দলের খেলোয়াড় দারুণ ফর্মে আছে। তাছাড়া সাম্প্রতিক সময়গুলোতে যখনই কোনো বড় কোনো আসর হয়েছে, সেখানেই অস্ট্রেলিয়া ও ভারতকে কোথাও না কোথাও দেখা গেছে।’

প্রথম দিনের ২ সেশনেই রাবাদার ফাইফার

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট