হোম > খেলা

রাতে সিটি-পিএসজি মহারণ

স্পোর্টস ডেস্ক

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে নামছে ম্যানচেস্টার সিটি। প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) নিজেদের মাঠ পার্ক দেস প্রিসেন্সে আতিথ্য দেবে কোচ পেপ গার্দিওলার শিষ্যদের। অথচ টুর্নামেন্ট শুরুর আগে দুদলের এই ম্যাচকে রেড রাবার হিসেবেই গণ্য করেছিল সবাই। ফুটবল অনুরাগীদের ধারণা ছিল, এই ম্যাচ খেলার আগেই দুদল পরের পর্বে উঠে যাবে। কিন্তু এখন ম্যাচটি তাদের জন্য মহাগুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে মর্যাদাকর আসরের লিগ ফেজের সপ্তম রাউন্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি মাঠে গড়াবে আজ রাতে।

ইংলিশ প্রিমিয়ার লিগের মতো ইউরোপিয়ান এ আসরেও বাজে শুরু করেছিল ম্যানসিটি। তবে প্রত্যাবর্তনের গল্প লিখে পুরোনো ট্র্যাকে ফিরেছে ম্যানচেস্টারের এ জায়ান্ট ক্লাবটি। গত পাঁচ ম্যাচ খেলে চারটিতেই জয় ছিনিয়ে নিয়েছে তারা। চ্যাম্পিয়নস লিগে ২৮ ম্যাচ খেলে সিটি হার মেনেছে মাত্র তিন ম্যাচ। কিন্তু তার মধ্যে প্রতিপক্ষের মাঠে হেরে বসেছে টানা দুই ম্যাচ। ২০১১-১২ মৌসুমের পর এ টুর্নামেন্টে এটাই তাদের সবচেয়ে বাজে পারফরম্যান্স। হারের তেতো স্বাদ হজম করেছে স্পোর্টিং লিসবন ও জুভেন্টাসের মাঠে। তাতে করে নকআউট পর্বে নাম লেখার লড়াই থেকে বিদায় নেওয়ার আশঙ্কায় পড়ে গেছে সিটি। পরের পর্বের টিকিট নিশ্চিত করতে এ ম্যাচ তো বটেই লিগ পর্বের শেষ ম্যাচে ক্লাব ব্রাগের বিপক্ষেও জয়টা খুব জরুরি তাদের জন্য। কেননা ছয় ম্যাচ খেলে দুটি করে জয়, ড্র ও হারে ৮ পয়েন্ট নিয়ে তালিকার ২২ নম্বরে পড়ে রয়েছে ইংলিশ চ্যাম্পিয়নরা। মাত্র এক পয়েন্টের জন্য টিকে আছে তারা প্লে-অফ ফেজে।

সবশেষ ম্যাচে রেড বুল সালজবুর্গের মাঠ থেকে পুরো তিন পয়েন্ট নিয়ে ফিরেছে পিএসজি। কিন্তু তারপরও ফরাসি চ্যাম্পিয়নরা এখনো রয়েছে বিপদে। কারণ, কোচ লুই এনরিকের দল শীর্ষ ২৪ এর বাইরে পড়ে রয়েছে। মাত্র এক পয়েন্টের জন্য দিনামো জাগরেবকে টপকে প্লেঅফ অঞ্চলে জায়গা করে নিতে পারছে না ২৫ নম্বরে থাকা পিএসজি।

অন্যদিকে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। কিন্তু চ্যাম্পিয়নস লিগে তাদের মাঠের পারফরম্যান্সটা হচ্ছে না ঠিক শিরোপাধারীদের মতো। কোচ কার্লো আনচেলত্তির শিষ্যদের শুরুটা হয়েছে যাচ্ছে তাই বাজে। ছন্দহীন পারফরম্যান্সের কারণে একটা পর্যায়ে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের এ এলিট টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়ে গিয়েছিল রিয়াল। আর একটি জয় পেলে শীর্ষ ২৪ এ জায়গা করে নেবে এ স্প্যানিশ জায়ান্ট। লক্ষ্যটা সামনে রেখে নিজেদের ওপর চাপটা কমিয়ে ফেলতে আজ মাঠে নামছে কিলিয়ান এমবাপ্পে-ভিনিসিয়ুস জুনিয়ররা। বুধবার রাতে নিজের মাঠে সান্তিয়াগো বার্নাব্যুতে তারা আতিথ্য দিতে যাচ্ছে রেড বুল সালজবুর্গকে।

আটালান্টার মাঠ থেকে খুব দরকারি এক জয়ই ছিনিয়ে নিয়েছে রিয়াল। টুর্নামেন্টে সর্বশেষ নিজেদের এ ম্যাচে জয় না পেলে ২৪ দলের লিগ ফেজ থেকে বিদায় নেওয়ার শঙ্কায় পড়ে যেত তারা। এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে তিন জয় আর তিন হারে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ২০ নম্বরে পড়ে আছে আলচেলত্তির দল। মাত্র দুই পয়েন্টের জন্য প্লেঅফ অঞ্চলে টিকে রয়েছে তারা।

পয়েন্ট টেবিলের শীর্ষ আটে থাকা দলগুলো এখন অপ্রতিরোধ্য। তাদের ধারে-কাছে যাওয়া রিয়ালের পক্ষে এই মুহূর্তে অসম্ভবই। প্লেঅফের টিকিট নিশ্চিত করাই এখন তাদের একমাত্র লক্ষ্য। আর তার জন্য লিগ ফেজের শেষের দুই ম্যাচ অবশ্যই জিততে হবে জুড বেলিংহ্যাম-লুকা মদরিচদের।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা