হোম > খেলা

দুইয়ে থেকে প্লে অফে চিটাগং কিংস

স্পোর্টস রিপোর্টার

বিপিএলের লিগপর্বের শেষ ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে ২৪ রানে হেরেছে ফরচুন বরিশাল। চিটাগংয়ের এই জয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে থেকে নেমে গেছে রংপুর রাইডার্স। প্রথম আট ম্যাচে আট জয় পাওয়া রংপুরকে খেলতে হবে এলিমিনেটর। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স।

মিরপুরে আগে ব্যাটিংয়ে নেমে পারভেজ হোসেন ইমনের ৭৫ রানে ভর করে ৪ উইকেট ২০৬ রানের সংগ্রহ পায় চিটাগং কিংস। দলটির হয়ে হায়দার আলী ৪২ রান করেন। এ ছাড়া ৩০ রান আসে শামীম হোসেন পাটোয়ারির ব্যাটে।

২০৭ রানের লক্ষ্যে খেলতে নেমে দাভিদ মালানের ৬৭ ও মাহমুদউল্লাহ রিয়াদের ৪১ রানে ভর করে বরিশাল থামে ৭ উইকেটে ১৮২ রানে। চিটাগংয়ের হয়ে বিনুরা ফার্নান্দো ও আলিস আল ইসলাম দুইটি করে উইকেট নেন।

পিএসজির শিরোপা অক্ষুণ্ন, আর্সেনালের টাইব্রেকার দুঃখ

টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন পিএসজি

ব্যাটিং ব্যর্থতায় স্কটল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের

টিভি ও অনলাইনে যেভাবে দেখবেন চ্যাম্পিয়নস লিগ ফাইনাল

ব্লান্ডেল-রাচিনের ব্যাটে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত আয়ারল্যান্ড

সালাহর কাঁধে মিশরের স্বপ্ন, বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা

মালয়েশিয়াকে হারিয়ে দারুণ সূচনা বালকদের, জাপানের কাছে বিধ্বস্ত বালিকারা

রিয়ালের পুনর্জাগরণের দায়িত্ব মরিনহোর কাঁধে, বলছে বিবিসি

ইউরোপের সিংহাসনের লড়াইয়ে আর্সেনাল-পিএসজি

ভারতের বিপক্ষে জয় মানেই বাড়তি আনন্দ, বলছেন শামসুন্নাহার