হোম > খেলা

বৃষ্টির দাপটের পরও ফলোঅনের শঙ্কায় শ্রীলঙ্কা

গল টেস্ট

স্পোর্টস ডেস্ক

বৃষ্টিতে ভেসে গেছে গল টেস্টের তৃতীয় দুই সেশনের খেলা। এরপরও ফলোঅনের শঙ্কায় আছে শ্রীলঙ্কা। তৃতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৫ উইকেটে ১৩৬ রান করেছে স্বাগতিকরা।

৬৫৪ রানে প্রথম ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। জবাবে ৪৪ রানে ৩ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে শ্রীলঙ্কা। তৃতীয় দিনের প্রথম সেশনে আরও ২ উইকেট হারায় তারা। মধ্যাহ্ন বিরতির আগেই বৃষ্টি নামে। সে বৃষ্টি ঝরেছে শেষ বিকেল পর্যন্ত। মাঠ অপ্রস্তুত থাকায় সময় থাকতেই দিনের খেলা শেষ করে দেন আম্পায়াররা।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার চেয়ে এখনও ৫১৮ রানে পিছিয়ে আছে শ্রীলঙ্কা। ফলোঅন এড়াতে তাদের করতে হবে আরও ৩১৯ রান। গলের উইকেটে ৫ উইকেট হাতে রেখে এই রান করা যে খুবই কঠিন হবে লঙ্কানদের জন্য সেটা বলার অপেক্ষা রাখে না। দিনেশ চান্দিমাল ৬৩ ও কুশাল মেন্ডিস ১০ রানে অপরাজিত থেকে চতুর্থ দিনের খেলা শুরু করবেন।

ইউরোপের সিংহাসনের লড়াইয়ে আর্সেনাল-পিএসজি

ভারতের বিপক্ষে জয় মানেই বাড়তি আনন্দ, বলছেন শামসুন্নাহার

১৯ বছরের বিস্ময়বালক থামালেন জোকোভিচের স্বপ্নযাত্রা

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালসহ টিভিতে যত খেলা

আর্জেন্টিনার স্কোয়াড নিয়ে বিশ্লেষণ, তিন তারকার বিদায়ে আবেগাক্রান্ত মাশরাফি

ব্রাজিল পারবে ২৪ বছরের দুঃখ ঘুচাতে?

মেসিকে নিয়েই আর্জেন্টিনাকে ভয় পাচ্ছেন ভিনিসিয়ুস

বিশ্বকাপে স্কালোনির প্রথম একাদশে কারা থাকছেন?

‘রোনালদো না খেললেই পর্তুগাল সবচেয়ে ভয়ংকর’

দুই-তিন সপ্তাহ মাঠের বাইরে নেইমার, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা