হোম > খেলা

বিপিএলের সমালোচনায় ওয়ার্ল্ড ক্রিকেটার্স এসোসিয়েশন

বকেয়া পারিশ্রমিক ইস্যু

স্পোর্টস ডেস্ক

বিপিএলের ১১তম আসরে বারবার খবরের শিরোনাম হচ্ছে পারিশ্রমিক ইস্যু। এই ইস্যুতে ইতোমধ্যে অনেক বদনাম হয়ে গেছে এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টটির। এবার পারিশ্রমিক নিয়ে খেলোয়াড়রা অসন্তোষ প্রকাশ করায় বিপিএলের প্রতি নিন্দা প্রকাশ করেছেন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ডব্লিউসিএ) সিইও টম মোফ্যাট।

চলমান বিপিএলে একাধিক ফ্রাঞ্চাইজিতে পারিশ্রমিক ইস্যুতে সমস্যা তৈরি হয়েছে। যদিও সবচেয়ে বড় সমস্যা দুর্বার রাজশাহী শিবিরে। সময়মতো খেলোয়াড়দের পারিশ্রমিক না দিয়ে বিতর্কের ঝড় বইয়ে দিয়েছে পদ্মাপাড়ের দলটি। পারিশ্রমিক পরিশোধ না হওয়ায় গত কয়েকদিনে একাধিকবার ম্যাচ বয়কটের হুমকি দেন রাজশাহীর ক্রিকেটাররা। রোববার তো খুব বাজে একটা দৃষ্টান্তই স্থাপন হয়। বকেয়া পারিশ্রমিকের কারণে শেষ পর্যন্ত রংপুর রাইডার্সের বিপক্ষে কোনো বিদেশি ছাড়াই মাঠে নামতে হয় রাজশাহীকে। সে ঘটনার একদিন না যেতেই বিপিলের পারিশ্রমিক ইস্যুতে মুখ খুললেন মোফ্যাট।

ইএসপিএন ক্রিকইনফোকে তিনি বলেন, 'বাংলাদেশ প্রিমিয়ার লিগে বকেয়া পারিশ্রমিকের নিয়ে একাধিক ঘটনা ঘটেছে। এটা কয়েক বছর ধরেই ঘটছে। এই বিষয়গুলো খুবই হতাশাজনক। এই সমস্যাগুলি অগ্রহণযোগ্য। যা মোটেও ভালো কথা নয়। খেলোয়াড়য়া এই ইভেন্টটিকে প্রভাবিত করে। যেকোনো লিগেই এটা আনুষ্ঠানিকভাবে অনুমোদিত যে, চুক্তিতে খেলোয়াড়দের জন্য কিছু মৌলিক সুরক্ষা থাকবে এবং দক্ষতার সাথে যেসব প্রয়োগ করা হবে।'

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা