হোম > খেলা

শেষটা ভালো হলো না বার্সা-লিভারপুলের

স্পোর্টস ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের দুই শীর্ষ দল বার্সেলোনা ও লিভারপুল। যদিও এই পর্বে নিজেদের শেষ ম্যাচটি ভালো যায়নি তাদের। পয়েন্ট ভাগ করে মাঠ ছেড়েছে বার্সা। অন্যদিকে হেরেছে অলরেডরা।

লিগ পর্বের সপ্তম রাউন্ডের ম্যাচে বেনফিকাকে হারিয়ে সরাসরি রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত করে বার্সা। তাই শেষ রাউন্ডের আগে অনেকটা নির্ভার ছিল কাতালানরা। সে আত্মবিশ্বাস নিয়ে খেলতে নেমে আতালান্তার বিপক্ষে ম্যাচে দুইবার এগিয়ে যায়। এরপরও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। ইতালিয়ান ক্লাবটির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বার্সা।

অলিম্পিক স্টেডিয়ামে বার্সার হয়ে একটি করে গোল করেন লামিনে ইয়ামাল ও রোনালদ আরাহো। এদেরসন ও প্যাসালিসের গোলে ম্যাচে ফেরে আতালান্তা।

পিএসভি আইন্দহোভেনের কাছে ৩-২ গোলে হেরেছে লিভারপুল। এই হারের পরও টেবিলের শীর্ষে থেকেই লিগ পর্ব শেষ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাবটি। ফিলিপস স্তাদিওনে লিভারপুলের হয়ে একবার করে লক্ষ্যভেদ করেন কোডি গাকপো ও এলিয়ট। স্বাগতিকদের হয়ে একটি করে গোল করেন বাকায়োকো, সাইবারি ও পেপি।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা