হোম > খেলা

প্রো কাবাডি লিগে বাংলাদেশের শাহ মোহাম্মেদ শাহান

স্পোর্টস রিপোর্টার

বিশ্বের সবচেয়ে বড় কাবাডি ফ্র্যাঞ্চাইজি লিগ প্রো কাবাডি লিগের দ্বাদশ আসরে অংশ নিতে ভারতের দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশের তারকা কাবাডি খেলোয়াড় শাহ মোহাম্মেদ শাহান। এই আসরে তিনি বর্তমান চ্যাম্পিয়ন দল হারিয়ানা স্টিলার্স-এর হয়ে খেলবেন। এই টুর্নামেন্টে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে খেলতে যাচ্ছেন শাহান।

গত ৩১ মে এবং ১ জুন অনুষ্ঠিত প্রো কাবাডির নিলামে শাহানকে ১৩ লাখ রুপির বিনিময়ে কিনে নেয় হারিয়ানা স্টিলার্স। এবার দেশের একমাত্র খেলোয়াড় হিসেবে বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক কাবাডি লিগে খেলার সুযোগ পাওয়া শাহানের জন্য একটি বড় অর্জন।

শাহ মোহাম্মেদ শাহান দীর্ঘদিন ধরে বাংলাদেশ কাবাডি দলের একজন নির্ভরযোগ্য সদস্য। তার কৌশলগত দক্ষতা তাকে দলের অপরিহার্য খেলোয়াড়ে পরিণত করেছে। এই লিগে তার অংশগ্রহণ শুধু তার ব্যক্তিগত ক্যারিয়ারের জন্যই নয়, বরং বাংলাদেশের কাবাডির আন্তর্জাতিক পরিচিতি বাড়ানোর জন্যও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সানিক্স কাপ খেলতে জাপান যাচ্ছে বিকেএসপি অনূর্ধ্ব-১৮ ফুটবল দল

সালাহ–রবার্টসন জুটিতে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

ভালভার্দের গোলে স্বস্তির জয় রিয়ালের

তবু শেষ আটের আশা বেঁচে রইল বাংলাদেশের

জার্মানির বিশ্বকাপ দলে চমক রাখছেন নাগেলসম্যান

টিভির পর্দায় এএফসি নারী এশিয়ান কাপের ম্যাচসহ আরও যত খেলা

শিরোপায় চোখ ভারত-নিউজিল্যান্ডের

কেমন হলো পাকিস্তান সিরিজে বাংলাদেশ স্কোয়াড

মোহামেডানের নতুন সভাপতি বরকতউল্লাহ বুলু

মেসি হয়তো পেলের চেয়েও ভালো: ট্রাম্প