বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে আগে ব্যাট করতে নেমে বিপদে পড়েছে খুলনা টাইগার্স। এই রিপোর্ট লেখার সময় ১০ ওভার শেষে ৪ উইকেটে রূপসা পাড়ের ফ্রাঞ্চাইজিটির সংগ্রহ ছিল ৪৬ রান।
দলীয় ১০ রানে অধিনায়ক মেহেদি হাসান মিরাজের উইকেট হারায় খুলনা। আউট হওয়ার আগে মাত্র ২ রান করেন মিরাজ। এরপর অ্যালেক্স রোজ, মোহাম্মদ নাইম ও আফিফ হোসেন ধ্রুবকেও হারায় খুলনা। বিদায় নেওয়া ৪ ব্যাটারের মধ্যে সর্বোচ্চ ১৯ রান করেন নাইম। ৪ উইকেট হারানো খুলনার ইনিংস গড়ার দায়িত্ব নিয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন ও শিমরন হেটমায়ার।