হোম > খেলা

টি-টোয়েন্টি সিরিজও হারল মেয়েরা

স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজ সফরে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারে বাংলাদেশ নারী দল। এবার টি-টোয়েন্টি সিরিজেও একই পরিণত হলো সফরকারী দলের। কুড়ি ওভারের দ্বিতীয় ম্যাচে ১০৬ রানে হেরেছে তারা। সেই সঙ্গে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খোয়াল নিগার সুলতানা জ্যোতির দল।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেরে যায় বাংলাদেশ নারী দল। তাই সিরিজে টিকে থাকার জন্য দ্বিতীয় ম্যাচে জেতার বিকল্প ছিল না। এমন সমীকরণে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ন্যূনতম লড়াই করতে পারেনি অতিথিরা। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে আগে ব্যাট করে ২০১ রানের বিশাল সংগ্রহ পায় স্বাগতিকরা। জবাবে ৯৫ রানে থামে বাংলাদেশের ইনিংস। বড় পরাজয়ের দিনে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২২ রান করেন শারমিন আক্তার। ১৬ রান আসে স্বর্ণা আক্তারের ব্যাট থেকে। ক্যারিবিয়ানদের হয়ে চেরি অ্যান ফ্রেশার, অ্যাফি ফ্লেচার ও হ্যালি ম্যাথিউস দুটি করে উইকেট নেন।

এর আগে কিয়ানা জোসেফ ও দিন্দ্রা দোতিনের ঝড়ো ব্যাটিংয়ে স্কোরবোর্ডে বড় পুঁজি দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। ৩৬ বলে ৬৩ রানের ইনিংস খেলেন জোসেফ। ২০ বলে ৪৯ রান করেন দোতিন। ১৮ বল খেলা ম্যাথিউসের ব্যাট থেকে আসে ২৭ রান। এছাড়া ১২ বলে ২৪ রান করেন শাবিকা গাজনাবি। বাংলাদেশের হয়ে ৩৮ রানে ৩ উইকেট নেন ফাহিমা খাতুন। ২ উইকেট নেন রাবেয়া খাতুন। ২৬ রান খরচ করেন তিনি।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা