হোম > খেলা

খেলার মাধ্যমে সমতার বার্তা ছেলেমেয়েদের

বিডব্লিউএসএফের ব্যতিক্রম উদ্যোগ

স্পোর্টস রিপোর্টার

খেলাধুলার মাধ্যমে ছেলেমেয়েদের মধ্যে সমতার বার্তা তুলে ধরতে ব্যতিক্রমী এক ক্রীড়া কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করে বাংলাদেশ উইমেন স্পোর্টস ফেডারেশন (বিডব্লিউএসএফ)। আজ শুক্রবার রিয়া গোপ উইমেনস স্পোর্টস কমপ্লেক্সে ‘খেলার ডাক’ নামে তাদের ব্যতিক্রমী আয়োজনে ২০০ শিশু (ছেলে ও মেয়ে) একসঙ্গে অংশ নেয়। যেখানে খেলাধুলার মাধ্যমে লিঙ্গসমতা, অন্তর্ভুক্তি ও পারস্পরিক সম্মানের বার্তা তুলে ধরা হয়। এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিল খেলবেই বাংলাদেশ।

এই আয়োজনে বিশেষভাবে মেয়েদের অংশগ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়, কারণ বাংলাদেশের বেশির ভাগ মেয়েরা খেলাধুলার পর্যাপ্ত সুযোগ পায় না। এই উদ্যোগের মাধ্যমে মেয়েদের জন্য একটি নিরাপদ, সহায়ক ও উৎসাহব্যঞ্জক পরিবেশ তৈরি করা হয়, যেখানে তারা আত্মবিশ্বাসের সঙ্গে খেলাধুলার অভিজ্ঞতা নিতে পারে। অনুষ্ঠানের সূচনা হয় একটি বিশেষ মাইন্ড অ্যান্ড বডি সেশন ‘সুস্থ নিশ্বাস’ দিয়ে, যেখানে শিশুদের শ্বাস-প্রশ্বাসের কৌশল ও শারীরিক ব্যায়াম শেখানো হয়, যা শারীরিক সক্ষমতা, মানসিক সুস্থতা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে সহায়ক। সার্টিফায়েড কোচদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, গলফ, টেনিস, টেবিল টেনিস, আর্চারি, বাস্কেটবল ও বক্সিংসহ বিভিন্ন খেলাধুলায় অংশ নেওয়ার সুযোগ পায়।

এই আয়োজনের মাধ্যমে অনেক শিশু প্রথমবারের মতো বিভিন্ন ধরনের খেলার সুযোগ পেয়েছে। আয়োজন শেষে অংশগ্রহণকারী সব শিশুকে মেডেল দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ উইমেন স্পোর্টস ফেডারেশনের সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, ‘শিশুরা যখন সমানভাবে একসঙ্গে খেলতে শেখে, তখন তারা ভবিষ্যতে সমতার মূল্যবোধ নিয়েই বড় হয়। ‘খেলার ডাক’ এমন একটি ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টা, যেখানে খেলা ও সুযোগ—দুটোই সবার জন্য।’

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা