হোম > খেলা

খেলোয়াড়-কর্মকর্তার দ্বন্দ্বে উত্তপ্ত হকি

স্পোর্টস রিপোর্টার

ঘটনাটি ঘটেছিল গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে। জাতীয় দল থেকে বাদ পড়ার কারণ জানতে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের কক্ষে যান খেলোয়াড় মোহাম্মদ নাঈম ও পুস্কর খিসা মিমো। সেখানে হকি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবু জাফর তপনের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান নাঈম।

জাতীয় দলের খেলোয়াড় নাঈমের দাবি, খুবই বাজে ভাষায় গালিগালাজ করেছেন তপন। এই ইস্যুতে গতকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করে জাতীয় দল থেকে বাদ পড়া খেলোয়াড়রা তপনের পদত্যাগ ও শাস্তি দাবি করেছেন। এ ব্যাপারে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) রিয়াজুল হাসান আমার দেশকে বলেন, ‘এখন জাতীয় দল নিয়ে ব্যস্ত আছি। এ বিষয়ে এখন কোনো মন্তব্য করতে চাই না।’


ঘটনা প্রসঙ্গে খেলোয়াড় নাঈম বলেন, ‘তিনি (তপন) কিন্তু আমাদের গালাগালি করেছেন এবং একটা সময় আমাদের বাস্টার্ড বলে গালি দিয়েছেন। আমরা কি জাতীয় দলে খেলি বাস্টার্ড শোনার জন্য।’ তপনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘নাঈম আমার দিকে আঙুল উঠিয়ে বলে, তুই আমাকে টিম থেকে বাদ দিয়েছিস। এমন আচরণের পর কার মাথা ঠিক থাকে।’ গালিগালাজের কথা স্বীকার করে তপন বলেন, ‘আমি তখন নাঈমের কাছে শর্ত ছাড়া ক্ষমা চেয়েছি। আমি তাকে বুঝিয়েছি যে, নাঈম ভাইয়া আমাকে বিশ্বাস করো, তোমার বাদ পড়ার ক্ষেত্রে আমার কোনো সম্পৃক্ততা নেই।’

ঘটনার সময় উপস্থিত ছিলেন হকি ফেডারেশনের সদস্য বায়জিদ। তিনি বলেন, ‘নাঈম ও মিমো- দুজন দল থেকে বাদ পড়ায় সাধারণ সম্পাদকের রুমে এসে চার্জ করা শুরু করে। আমি বলি, তোমাদের ক্ষেত্রে কোনো পক্ষপাতিত্ব হয়নি।’ বায়জিদের মতে, নাঈমদের দল থেকে বাদ পড়ার কারণ- তাদের জাতীয় দলে খেলার মতো অবস্থা নেই। তারা যে আচরণ করেছেন, সেটি মেনে নেওয়া যায় না।

জানা গেছে, হকি ফেডারেশনের কর্তা তপনের বিরুদ্ধে হকি ফেডারেশন ও ক্রীড়া পরিষদের অভিযোগপত্র দেবেন দল থেকে বাদ পড়া খেলোয়াড়রা। অন্যদিকে, ফেডারেশন সূত্রে জানা গেছে, অশোভন আচরণের জন্য খেলোয়াড়রাও শাস্তির আওতায় আসতে পারেন।

বেন্টন-অ্যাটকিনসনে সিরিজে সমতায় ইংল্যান্ড

প্রথম দিনের ২ সেশনেই রাবাদার ফাইফার

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার