হোম > খেলা

একসঙ্গে এতো মানুষ কখনও দেখিনি: তামিম

স্পোর্টস রিপোর্টার, হবিগঞ্জ থেকে

পূর্ব ঘোষণা অনুযায়ী, বিপিএলের শিরোপা জয় উপলক্ষ্যে নিজেদের শহরে উদযাপনের ব্যবস্থা করে ফরচুন বরিশাল। তবে বরিশাল নগরীর বেলস পার্কে আয়োজিত সে অনুষ্ঠানে দর্শকদের লাগামহীন বিশৃঙ্খলার কারণে নিরাপদ বোধ করছিলেন না ক্রিকেটাররা। এজন্য মঞ্চে উঠার অল্প সময়ের মধ্যে নেমে যান সবাই। ফরচুন বরিশালের অধিনায়ক তামিম জানালেন, একসঙ্গে এতো মানুষ কখনও দেখেননি তিনি।

উক্ত অনুষ্ঠানে দর্শকরা মঞ্চের সামনে চেয়ার, টেবিল ভাঙচুর করেন। এমনকি হাতাহাতি, ধাক্কাধাক্কিতে আহত হন অর্ধশত মানুষ।

শিরোপা উদযাপন পণ্ড হওয়ার পর ফরচুন বরিশালের ফেসবুক পেইজে দেওয়া ভিডিও বার্তায় তামিম বলেন, ‘আজ আমরা বরিশাল আসছিলাম। যেটা আমরা দুদিন আগে ঘোষণা দিয়েছিলাম যে ৯ তারিখ বরিশালে আসব। অনেক পরিকল্পনা ছিল। এজন্য পুরো দল নিয়ে বরিশাল এসেছিলাম। আপনাদের সবার সাথে দেখা হবে, আমার কিছু কথা বলব,প্রত্যেকটা ক্রিকেটার কিছু না কিছু কথা বলবে এবং সবার সাথে সময় কাটাবেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা স্টেজে খুবই কম সময় থাকতে পেরেছি।

‘আমার জীবনে আমি এতো মানুষ আমি এক সাথে দেখিনি। আমার কাছে মনে হয় খুব কিছু না হলেও দেড় থেকে দুই লক্ষ্য মানুষ এখানে ছিল আমাদের দেখার জন্য। কিন্তু একটা সময় এমন অবস্থা হয়ে গিয়েছিল যে নিরাপক্ষাকারী বাহিনী এই জিনিসটাকে আর সেইফ মনে করছিল না। আপনি যদি লক্ষ্য করে থাকেন যখন আমরা বাস নিয়ে ঢুকছিলাম তখন আমাদের বাসের ওপরেও মানুষ উঠে যাচ্ছিল। এজন্য আমাদের নিরাপত্তা রক্ষাকারী বাহিনী থেকে বলা হয়েছে এটা সেইফ না।’

প্রতিপক্ষকে ঘুষি দিয়ে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

ফিফার সিদ্ধান্তে অসন্তুষ্ট ফিলিস্তিন, ক্রীড়া আদালতে আপিল

সমতায় শেষ অ্যাটলেটিকো-আর্সেনাল লড়াই, দ্বিতীয় লেগে ফয়সালার অপেক্ষা

ক্রিকেট-ফুটবলের যত খেলা আজ টিভিতে দেখা যাবে

ছয় বলে ছয় উইকেট শিকার মাইলস ডেভিসের

বিশ্বকাপে না যাওয়া ছিল ‘বড় ভুল’, বললেন সাকিব

এসএলসিতে সবার পদত্যাগ

বিশ্বকাপে হলুদ কার্ড নিয়মে বড় পরিবর্তন আনল ফিফা

ফাইনাল না জিতেও নারী হকি দলের ইতিহাস

এনরিকের ক্যারিয়ারসেরা ম্যাচ, কোম্পানি-কেইন আশা হারাচ্ছেন না