হোম > খেলা

নেইমারের বাজারমূল্যে ধস

স্পোর্টস ডেস্ক

নেইমার জুনিয়র

ক্লাব ট্রান্সফারে বিশ্বরেকর্ড গড়ে প্যারিসে পাড়ি জমিয়েছিলেন নেইমার জুনিয়র। বনে গিয়েছিলেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। ২০১৭ সালে ব্রাজিলিয়ান এ সুপারস্টারকে দলে ভেড়াতে ফরাসি ক্লাবটি খরচ করেছিল ২২ কোটি ২০ লাখ ইউরো।

তবে নেইমারকে কেনার উদ্দেশ্যই হাসিল করতে পারেনি পিএসজি। চোটের সঙ্গে অন্য অনেক কারণেই নেইমারের সেরা পারফরম্যান্সটা পায়নি তারা। জিততে পারেনি ইউরোপসেরার মুকুটও।


প্যারিস অধ্যায় শেষ করে ২০২৩ সালের আগস্টে ৯ কোটি ইউরোতে পিএসজি ছেড়ে নেইমার ঘাঁটি গাড়েন মধ্যপ্রাচ্যে। নাম লেখান সৌদি আরবের ক্লাব আল হিলালে।

কিন্তু ইনজুরি নেইমারকে সেখানেও বেশিদিন টিকতে দেয়নি। ১৮ মাসে সব মিলিয়ে ম্যাচ খেলেছেন মাত্র ৭টি। ব্রাজিলের রেকর্ড গোলস্কোরারের সঙ্গে চুক্তি বাতিল করে আল হিলাল।

তাইতো নেইমার এখন ফ্রি ট্রান্সফারে চুক্তিবদ্ধ হয়েছেন শৈশবের ক্লাব সান্তোসে।
সান্তোসে ফিরতেই নেইমারের বাজারমূল্য কমেছে অনেক।

২০১৭ সালে নেইমারকে কিনতে পিএসজি খরচ করেছিল ২২ কোটি ২০ লাখ ইউরো। ব্রাজিলিয়ান ফুটবলারের দাম এখন মাত্র এক কোটি ৫০ লাখ ইউরো।

দেড় বছর আগেও ৯ কোটি ইউরোতে গিয়েছিলেন আল ‍হিলালে। যদিও বাজারমূল্যের চেয়েও বেশি দামেই বিক্রি হয়েছিলেন সেবার। যদিও তখন নেইমারের বাজারমূল্য ছিল ৬ কোটি ইউরো।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা