হোম > খেলা

তবুও লিগ জয়ের আশায় বার্সা কোচ

স্পোর্টস ডেস্ক

রিয়াল মাদ্রিদের দাপটের কারণে স্প্যানিশ লা লিগার শিরোপা জেতার দৌঁড়ে বেশ পিছিয়ে পড়ে পড়েছে বার্সেলোনা। এরপরও লিগ জয়ের আশা ছাড়ছেন না কাতালানদের প্রধান কোচ হান্সি ফ্লিক।

লা লিগার ২০২৪-২৫ মৌসুমের শুরুটা দারুণ হয় বার্সার। উজ্জীবিত পারফরম্যান্সে শীর্ষে ছিল তারা। যদিও আকস্মিক ছন্দপতনে তিনে নেমে গেছে। তাদের সংগ্রহ ৪২ পয়েন্ট। ৭ পয়েন্ট বেশি নিয়ে চূড়ায় অবস্থান করছে রিয়াল। এই অবস্থা থেকে স্পেনের শীর্ষ লিগের শিরোপা জেতা মোটেও সহজ হবে না বার্সার জন্য।

লা লিগায় এমন অবস্থার বিপরীতে চ্যাম্পিয়ন্স লিগে ভালো সময় যাচ্ছে বার্সার। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ৭ ম্যাচের মধ্যে ৬টাতে জিতে টেবিলের দুইয়ে আছে তারা। ইতোমধ্যে সেরা আটে থেকে শেষ ষোল নিশ্চিত করেছে। এরপরও ইউরোপের সেরা টুর্নামেন্টের চাইতে লা লিগা ঘিরেই বেশি মনোযোগী ফ্লিক।

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বুধবার দিবাগত রাতে আতালান্তার বিপক্ষে মাঠে নামবে বার্সা। আসন্ন ম্যাচের আগে নিজেদের লক্ষ্য নিয়ে কথা বলেন ফ্লিক, ‘লা লিগার শিরোপা জেতা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। গোটা মৌসুমজুড়েই আমরা এই লক্ষ্য সামনে রেখে এগিয়ে যায়।’

ফ্লিক আরও বলেন, ‘আমাদের সামনে আরও অনেক প্রতিযোগিতা আছে। যেমন চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে, সুপার কাপ। এসবের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ সবচেয়ে বেশি কঠিন। কারণ এখানে সব সেরা দল লড়াই করে। আপাতত আমাদের লক্ষ্য হলো সেরা দুইয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব শেষ করা। যেন পরের ধাপগুলোতেও ভালো করতে পারি।’

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা