হোম > খেলা

মোডামেডানের চেয়ে চার পয়েন্ট দূরত্বে আবাহনী

স্পোর্টস রিপোর্টার

এবারের বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম পর্বে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিলো আবাহনী লিমিটেড। আজ চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের সঙ্গে পয়েন্ট টেবিলে ব্যবধান কমানোর দারুণ সুযোগ ছিল তাদের। কিন্তু ব্রাদার্স ইউনিয়ন তাদের জিততে দেয়নি। আবাহনী ও ব্রাদার্সের ম্যাচটি গোলশূণ্য ড্র হয়েছে। ফলে মোহামেডানের চেয়ে চার পয়েন্ট দূরত্বে এখন আবাহনী। পয়েন্ট ভাগাভাগি করায় প্রথম পর্ব শেষে আবাহনীর পয়েন্ট দাঁড়াল ২০। টেবিলের শীর্ষে থাকা মোহামেডানের ৯ ম্যাচে সর্বোচ্চ ২৪ পয়েন্ট অর্জন করেছে। প্রথম পর্বে একটি ম্যাচে হেরেছে কোচ আলফাজ আহমেদের দল। আবাহনীও একটি ম্যাচে হেরেছে।

এদিকে, টানা পাঁচবারের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে। তাদের অর্জন ১৭ পয়েন্ট। অন্যদিকে, টানা তিন ম্যাচে ড্র’র পর লিগের প্রথম পর্বের শেষ ম্যাচটি জয়ে রাঙাল ফর্টিস এফসি। তারা ১-০ গোলে হারায় চট্টগ্রাম আবাহনীকে। পয়েন্ট টেবিলের ছয় নম্বরে থাকা ফর্টিসের অর্জন ১১ পয়েন্ট। মুন্সীগঞ্জের মাঠে আবাহনী ও ব্রাদার্স ইউনিয়ন বেশকিছু সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত গোলের মুখ দেখেনি কেউই। ম্যাচের শেষদিকে আবাহনীর গোলরক্ষক মিতুল মারমা দারুণ দক্ষতার পরিচয় দেন। তা না হলে হয়তো গোল হজম করতে হতো আকাশি-নীল জার্সিধারীদের। অবশ্য আবাহনীর বেশকিছু সুযোগ হাতছাড়া হয়েছে। ম্যাচ শুরুর দিকে শাহরিয়ার ইমনের ক্রসে মোহাম্মদ ইব্রাহিম লাফিয়ে উঠে হেড করলেও তা বক্সে প্রতিহত হয়। বিরতির পর গুছিয়ে খেলার চেষ্টা করে আবাহনী। কিন্তু সফল হয়নি তারা। অপর ম্যাচে কিংস অ্যারেনাতে ৩৪ মিনিটে গাম্বিয়ান ডিফেন্ডার ইসা জালোর গোলে জয় পায় ফর্টিস এফসি।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা