হোম > খেলা

এটা আমার জন্য ভেরি স্পেশাল

রোনালদোর কীর্তি স্পর্শের পর এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক

স্প্যানিশ লা লিগায় লিগানেসকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দলের এই জয়ের দিনে নিজের আদর্শ ক্রিস্টিয়ানো রোনালদোর একটি রেকর্ড স্পর্শ করেছেন কিলিয়ান এমবাপ্পে। যেটাকে খুবই স্পেশাল মনে করছেন এই তারকা ফরওয়ার্ড।

লিগানেসকে হারানোর পথে জোড়া গোল করেন এমবাপ্পে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ফরাসি তারকার গোলসংখ্যা এখন ৩৩টি। তাতেই রিয়ালের হয়ে অভিষেক মৌসুমে রোনালদোর সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা বনে গেলেন এমবাপ্পে। কোনো সন্দেহ নেই, খুব অচিরেই পর্তুগিজ সুপারস্টারকে পেছনে ফেলবেন। আপাতত প্রিয় ফুটবলারের পাশে বসার আনন্দ উপভোগ করছেন এমবাপ্পে।

লিগানেসকে হারানোর পর এমবাপ্পে বলেন, ‘রোনালদোর রেকর্ড স্পর্শ করা আমার জন্য খুবই স্পেশাল। রোনালদোর সঙ্গে একই জায়গায় নাম আছে এটা ভালো লাগার। রিয়াল মাদ্রিদ এবং আমার জন্য তিনি কত বড় ফুটবলার সেটা কারও অজানা নয়।’

এমবাপ্পে আরও বলেন, ‘সব সময় রোনালদোর সঙ্গে আমার যোগাযোগ হয়, কথা হয়। তিনি আমাকে পরামর্শ দেন। তার সমান গোল করতে পারা ভালো লাগার বিষয়। তবে আমি সব সময়ই বলি আমাদের ট্রফি জিততে হবে।’

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন