হোম > খেলা

অক্টোবরে বাংলাদেশে আসছে উইন্ডিজ

স্পোর্টস রিপোর্টার

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। ১৫ অক্টোবর ক্যারিবিয়ান ক্রিকেটারদের ঢাকায় পা রাখার কথা। পরে মাঠে গড়াবে সীমিত ওভারের সিরিজ। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুদল। সিরিজ শুরু হবে ১৮ অক্টোবর। আর শেষ হবে ১ নভেম্বর।

ওয়ানডে সিরিজ দিয়ে সফর শুরু করবে উইন্ডিজ। তিন ওয়ানডের মধ্যে দুটি হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। একটি ওয়ানডে হবে চট্টগ্রামে। প্রথম টি-টোয়েন্টি গড়াবে চট্টগ্রামের মাটিতে। সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টি হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বিসিবির একটি সূত্র খবরটি নিশ্চিত করেছে।

গত বছরের শেষ দিকে সবশেষ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ক্যারিবিয়ানদের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিকদের প্রথমবারের মতো ধবলধোলাই করেছিল টাইগাররা। কিন্তু সেই সফরে ওয়ানডে সিরিজে উল্টো হোয়াইটওয়াশ হতে হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিদের। তার আগে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-১ ব্যবধানে ড্র করেছিল দুদল।

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা