হোম > খেলা

অভিযোগ দিতে সময় চেয়েছেন জাহানারা

স্পোর্টস রিপোর্টার

সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বাংলাদেশ নারী জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের সঙ্গে ঘটে যাওয়া যৌন হয়রানির অভিযোগ উঠে আসে। এ ঘটনায় গত ৯ নভেম্বর তদন্ত কমিটি গঠন করে বিসিবি।

তবে এখনো এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। এর মধ্যে আজ এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে অভিযোগ দিতে সময় চেয়েছেন জাহানারা আলম। এ কারণে তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার সময় আরো ১৫ দিন বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিসিবি।

বিসিবির দেওয়া বিবৃতিতে জানানো হয়, জাহানারার কাছ থেকে আনুষ্ঠানিক অভিযোগ চেয়েছে স্বাধীন তদন্ত কমিটি। ওই অভিযোগ চাওয়ার পর কদিন সময় চেয়েছেন জাহানারা আলম। এই ক্রিকেটার অভিযোগ জমা দিতে সময় চাওয়ায় আগামী ২০ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে বলে জানিয়েছে বিসিবি।

জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম ইউটিউবে এক সাক্ষাতকারে অভিযোগ করেন নারী দলের সাবেক মঞ্জুরুল ইসলাম মঞ্জু বিভিন্ন সময় বিভিন্ন কায়দায় তাকে যৌন হয়রানি করেছেন।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার