হামজা চৌধুরী বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলবেন সেটা এখন পুরনো খবর। শেফিল্ড ইউনাইটেডের ডিফেন্সিভ মিডফিল্ডারের লাল সবুজের জার্সিতে খেলার প্রক্রিয়া শুরু হয় মোহাম্মদ সালাউদ্দিন বাফুফের সভাপতি থাকাকালীন। যদিও এই ইস্যুতে খুশির খবর আসে নতুন সভাপতি হিসেবে তাবিথ আউয়াল বাফুফের দায়িত্ব নেওয়ার পর।
বাফুফে নির্বাচন হয়েছে গত ২৬ অক্টোবর। এই নির্বাচনে অংশ না নিয়ে সরে দাঁড়ান টানা চারবারের সভাপতি সালাউদ্দিন। বাফুফেতে রাজত্ব শেষ হয়ে হয়ে যাওয়ার পর বুধবার হঠাৎ করেই বাফুফেতে হাজির হন তিনি। বাফুফেতে এসে হামজাকে নিয়ে আশার কথা শোনান সালাউদ্দিন।
তিনি বলেন, ‘হামজা বাংলাদেশের হয়ে খেললে দারুণ বিষয়। এখন এশিয়ার অনেক দেশ শ্রীলঙ্কাতেও অনেক প্রবাসী ফুটবলার খেলছে।’ এবার হোম অর অ্যাওয়ে নতুন ফরমেটের সাফের আসর হবে। এ প্রসঙ্গে সালাউদ্দিনের বক্তব্য- ‘এই ভিত্তিতে খেলা হলে বাংলাদেশ ও ভারত কর্মাশিয়ালি বেশি বেনিফিট পাবে। এটা বাস্তবায়ন করা কঠিনও। ভারত-পাকিস্তানের ভিসা ইস্যু আবার এখন বাংলাদেশের সঙ্গেও ( ভারত)।’