হোম > খেলা

আরেক ইতিহাস লিখল নাইজেরিয়ার মেয়েরা

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস রিপোর্টার

নাইজেরিয়ার নারী ক্রিকেটাররা

দিন দুয়েক আগে নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছে নাইজেরিয়ার মেয়েরা। মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ তো বটেই, টেস্ট খেলুড়ে কোনো দলের বিপক্ষে যেকোনো সংস্করণে এটাই তাদের প্রথম জয়।

আজ বুধবার নাইজেরিয়া করেছে আরও দারুণ কিছু। অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিষেক আসরেই সুপার সিক্সের টিকিট কেটেছে আফ্রিকার মেয়েরা।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ডিএলএস মেথডে ৪১ রানে হেরেছে নাইজেরিয়ার কন্যারা। অবশ্য এই ম্যাচ খেলতে মাঠে নামার আগেই সুপার সিক্সে তাদের জায়গা নিশ্চিত হয়ে গেছে।

আজ সকালে নিউজিল্যান্ডের কাছে সামোয়া হেরে যাওয়ার সুবাদে নতুন এই ইতিহাস লিখেছে নাইজেরিয়া।


গ্রুপ ‘সি’তে সামোয়া তিন ম্যাচ খেলে ধরাশায়ী হয়েছে। এ কারণে এক জয়ের সুখস্মৃতি সঙ্গী করেই সুপার সিক্সে উঠে গেছে নাইজেরিয়া। তাদের পুঁজি ৩ পয়েন্ট। কিউইদের হারিয়ে পেয়েছিল ২ পয়েন্ট। তার সঙ্গে যোগ হয়েছে আরও ১ পয়েন্ট- সামোয়ার সঙ্গে বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করায়। নিউজিল্যান্ডকে হারানোর পর সুপার সিক্সে নাম লেখানো- সব মিলিয়ে স্বপ্নিল এক বিশ্বকাপই খেলে যাচ্ছে নাইজেরিয়া।

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা